ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

শত্রুর হুমকি দেখলে তাৎক্ষণিক হামলার নির্দেশ খামেনির


শত্রুর হুমকি দেখলে তাৎক্ষণিক হামলার নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শত্রুর যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক, কার্যকর ও ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই’ পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। শনিবার (৩১ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারীদের নতুন তেহরান সফরের প্রেক্ষাপটে শীর্ষ সামরিক কমান্ডারদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন।

এছাড়া, ইরানের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার আদেশও তিনি দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক এবং বেসামরিক অবকাঠামোসহ বিভিন্ন ‘প্রত্যক্ষ ও পরোক্ষ’ সম্পদকে হামলার আওতায় আনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পরদিন, অর্থাৎ আগামী ৪ নভেম্বর থেকে হামলা শুরু হতে পারে। এই বিষয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য

খামেনি বিবৃতিতে বলেন, "শত্রুরা নতুন করে সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করলে সংঘাত কখন শেষ হবে, তা ইরানই নির্ধারণ করবে।" একই সঙ্গে তিনি যুদ্ধের সময় ও শর্ত নির্ধারণের অধিকারও তেহরানের থাকবে বলে উল্লেখ করেন।

তিনি সামরিক বাহিনীকে নজরদারি, সহায়তা এবং যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহৃত গোলাবারুদ ও অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশনা প্রদান করেছেন।

গত জুনে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়, তবে তাতে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হয়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনতে ওই সমঝোতা ব্যর্থ হয়েছে।

এরপর ইরান নতুন একটি প্রস্তাব দেয়, যেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করবে তেহরান।

আরও পড়ুন: সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

এই পরিস্থিতিতে কাতার নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির মধ্যস্থতাকারীরা আলোচনার জন্য আবারও তেহরানে যান।

তবে আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য বিদ্যমান। ওয়াশিংটন চায়, আলোচনার শুরুতেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত হোক। অন্যদিকে, তেহরানের দাবি, আগে ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার এবং তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে শুক্রবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি মনে করেন।

কানসাস সিটির রেডিও স্টেশন কেসিএমওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা শিগগিরই শেষ হতে যাচ্ছে। তবে আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না হয়।’

আরও পড়ুন: বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির

এর আগে নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, বিপাকে জমির মালিক ফেরদৌসী বেগম; নীরব ভূমি অফিস

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, বিপাকে জমির মালিক ফেরদৌসী বেগম; নীরব ভূমি অফিস
 
নাটোর সদর উপজেলার ধরাইল ইউনিয়নের ধরাইল এলাকায় সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে রাস্তা সংলগ্ন জমির মালিক ফেরদৌসী বেগমসহ স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি নাটোর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করা হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, ধরাইল মৌজার ২৩৫ নম্বর খতিয়ানের ৩৪০ নম্বর দাগে থাকা সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ পথ দিয়ে স্থানীয় কৃষকরা গরু-মহিষের গাড়িতে ফসল আনা-নেওয়া এবং পায়ে হেঁটে যাতায়াত করেন।
 
অভিযোগকারী ফেরদৌসী বেগমের দাবি, তাঁর জমির পাশ দিয়ে থাকা সরকারি রাস্তার অংশ দখল করে বাড়ি নির্মাণ করায় তাঁর জমিতে চলাচল ও স্বাভাবিক ব্যবহারে জটিলতা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে রাস্তার আশপাশের ৩৩৫, ৩৩৬, ৩৩৭, ৩৩৮ ও ৩৩৯ নম্বর দাগেও দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
 
ফেরদৌসী বেগম বলেন, “সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের কারণে আমি চরম ভোগান্তিতে পড়েছি। রাস্তা সংলগ্ন আমার জমি নিয়ে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি চাই, সরকারি রাস্তার সঠিক সীমানা নির্ধারণ করে অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ করা হোক এবং আমার জমির স্বাভাবিক অধিকার নিশ্চিত করা হোক।”
 
এ ঘটনায় মোছাঃ আকলিমা বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করেন। পরে বিষয়টির সমাধান না হওয়ায় নাটোর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়। মামলাটি ৭(২) পি/২৬ নম্বরে এবং ফৌজদারি কার্যবিধির ১০৭/১৪৪/১৪৫ ধারায় দায়ের করা হয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তা দখলের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে জানানো হলেও দীর্ঘদিনেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সরকারি রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করে দখল হয়ে থাকলে তা উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
 
এ বিষয়ে নাটোর সদর সহকারী কমিশনার (ভূমি) ফরাদ হোসেন বলেন, “সরকারি রাস্তায় বসতবাড়ি নির্মাণ করার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করছি।”
 
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে সরকারি রাস্তার সঠিক সীমানা নির্ধারণ, অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে।

তিনি আরো উল্লেখ করেন, তারা নিজেদের এবং পরিবেশকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে। এই শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, এবং আগামীতে তারা দেশের নেতৃত্বে আসীন হবে।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ৬ কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় নিরলসভাবে নিয়োজিত রয়েছে। তাদের এই অসামান্য অবদান ভবিষ্যতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

হুইপ দুলু শনিবার (৩১ অক্টোবর) দুপুর বারোটায় নাটোর রাণী ভবানী রাজবাড়ী চত্বরে বাংলাদেশ স্কাউটসের ৬ দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

এবারের ক্যাম্পুরীর প্রতিপাদ্য বিষয় হলো 'আজকের কাব আগামীর নেতৃত্ব'।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করছেন। ক্যাম্পুরী আগামী ৪ঠা নভেম্বর শেষ হবে।

শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্ননির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে দাঁড়িয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি অকৃতকার্য হয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে অটোপাসের পর এটিই বোর্ডের সর্বনিম্ন পাসের হার। তবে সামগ্রিক ফলাফল খারাপ হলেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি, উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন আনুষ্ঠানিকভাবে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। পাস করেছে মাত্র ৬১ হাজার ৮৯৪ জন। সে হিসাবে অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৪৬২ জন শিক্ষার্থী।
রাজশাহী বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা যায়, ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ।
এ বছর বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন এবং মেয়ে ২ হাজার ৫৫৫ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের তুলনায় ৫৯০ জন এগিয়ে রয়েছে মেয়েরা।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। এ বছর বিভাগের আট জেলায় মাত্র ৯টি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বোর্ডের গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৮১ দশমিক ৬০ শতাংশে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ এবং ২০২৪ সালে ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে পাসের হার আরও কমে দাঁড়ায় ৫৯ দশমিক ৪০ শতাংশে। এবার তা কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে।
ফলাফলের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। তাই সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
এদিকে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস না করা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি শিক্ষার মান ও ফলাফল পর্যালোচনার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্ধত্ব জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেলেন মৌমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


অন্ধত্ব জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেলেন মৌমি

দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে তাহমিনা আক্তার মৌমিকে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তবে তার ইচ্ছাশক্তি কোনো প্রতিবন্ধকতাকেই দমাতে পারেনি। মনের দৃঢ়তা ও অদম্য অধ্যবসায়কে সাথে নিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৫ অর্জন করেছেন।

সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদের কন্যা।

বর্তমানে মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা ‘গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী হিসেবে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।

মৌমির এই অসাধারণ অর্জনে জিডিএফর নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান মন্তব্য করেন, মৌমি প্রথম শ্রেণি থেকেই তাদের আবাসিক শিক্ষার্থী। তার ধারাবাহিক সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

বায়েজিদ আহমদ খান বলেন, "শারীরিক সীমাবদ্ধতা যে মেধার বিকাশ ও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, মৌমি তা আবারও প্রমাণ করেছেন।" তিনি আরও বলেন, অদম্য এই তরুণী শুধু নিজের ও পরিবারের মুখই উজ্জ্বল করেননি, বরং সমাজের সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%