ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য


লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খান পত্রিকা ছিঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে তিনি এক বিবৃতিতে এই কথা বলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলেন, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধুমাত্র একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক সংকেত বহন করে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

এতে আরও বলা হয়, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা কেবল একটি পত্রিকা ছিঁড়ে ফেলা নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করার পূর্ব আলামত হিসেবে দেখা হচ্ছে। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কি না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিয়ে তার বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার এ অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘যেহেতু তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত, এজন্য তার এ কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত আছে কি না, জনগণ তা জানতে চায়।

আরও পড়ুন: অপরাধ করে কেউ পার পাবে না, বললেন প্রতিমন্ত্রী পুতুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, আলাভেসকে ৬-১ গোলে পরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ এম


বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, আলাভেসকে ৬-১ গোলে পরাজিত

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং রিয়াল মাদ্রিদের কাছে পরপর দুই ম্যাচে হারের পর বার্সেলোনা দারুণভাবে ফিরে এসেছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে ক্যাম্প ন্যুতে আলাভেসকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে কাতালান জায়ান্টরা। রাফিনিয়া ও লামিন ইয়ামাল জোড়া গোল করেছেন। এছাড়া ফারমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডনও গোল করেছেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে বার্সেলোনা। অষ্টম মিনিটে ফারমিন লোপেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।

এরপর লামিন ইয়ামালের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন। প্রথমার্ধে আবারও ফারমিনের সহায়তায় গোল করেন রাফিনিয়া। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ইয়ামাল নিজের গোলটি করেন। ফলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে স্বাগতিকরা। ৬৪তম মিনিটে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ইয়ামাল তার দ্বিতীয় গোলটি করেন।

এরপর আলাভেসের বিপক্ষে গোল উৎসবে যোগ দেন অ্যান্থনি গর্ডন। তার গোলে বার্সেলোনার ব্যবধান দাঁড়ায় ৬-০।

ম্যাচের শেষের দিকে রদ্রি হার্নান্দেজের ভুলের সুযোগ নিয়ে আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন মারিয়ানো দিয়াজ। তবে সফরকারীরা বড় ব্যবধানের হার থেকে রক্ষা পায়নি।

এই জয়ের মাধ্যমে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। তারা ৩০ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদ ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবার দিনের অন্য ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে পরাজিত করেছে তারা।

অন্যদিকে, আলাভেস টানা সপ্তম ম্যাচে জয়হীন রইল। ৮ ম্যাচ শেষে তারা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর সায়েন্সল্যাবে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আহত নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ এম


রাজধানীর সায়েন্সল্যাবে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আহত নেই

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাবে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এই বিস্ফোরণে আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার সময় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার ফলে কেউ আহত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ এম


সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

রাজধানীর পল্টন কালভার্ট রোডে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহর মালিকানাধীন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক রিকশাচালক।

এ দুর্ঘটনা ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে।

আহত রিকশাচালকের পরিচয় সুলতান (৬০) হিসেবে জানা গেছে। তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সিবগাতুল্লাহর ছেলে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।’

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সিবগাতুল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরো বলেন, ‘সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। আমরাও জানতে পেরেছি তাঁর ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ এম


দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ

বিমান বাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে পুলিশ নানামুখী তথ্য সংগ্রহ করছে। নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তাহসিফের উত্তরার বাসা থেকে বের হয়ে যেসব স্থানে গিয়েছেন, সেগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তারা কথিত ‘ধাওয়া দেওয়া’ সেই টহল পুলিশের দলের সঙ্গেও কথা বলেছেন।

তদন্তে দেখা যায়, টঙ্গীর হাজী মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার সোনারগাঁও জনপথ রোডের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ এক ঘণ্টার কিছু বেশি সময় অবস্থান করেন তাহসিফ ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার জামান দীপ। ওই সময় তাদের সঙ্গে ২৪-২৫ বছর বয়সি এক তরুণীও ছিল। তার নাম-পরিচয় শনাক্ত করা গেলেও পুলিশ তদন্তের স্বার্থে পরিচয় প্রকাশ করেনি। গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বাবা এনায়েতুল করিমের করা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ছায়া তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক কর্মকর্তা আমার দেশকে জানান, গত সোমবার রাতে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় টহল পুলিশের একটি দলের সঙ্গে দীপের দেখা হয়। তার গায়ে নোংরা আবর্জনা লেগেছিল। টহল পুলিশের একজন সদস্য জানিয়েছেন, দীপের গায়ে আবর্জনা লেগে থাকার বিষয়ে জানতে চাওয়া হলে সে নিজেকে সেনাবাহিনীর ‘ক্যাপ্টেন’ পরিচয় দেয়। এরপর পুলিশ তাকে জেরা না করে ওই এলাকা থেকে চলে যেতে বলে।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তারা কয়েকটি স্থানের অনেক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তাহসিফ ও দীপের কললিস্ট, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপে কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, সেসব তথ্য নেওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে না।

নেস্ট বারে একঘণ্টা

ঘটনার দিন নেস্ট বারে প্রায় একঘণ্টা অবস্থান করেন তাহসিফ। তার সঙ্গে থাকা তরুণীকে খুঁজছে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে বারে তাহসিফকে ওই নারীর সঙ্গে দেখা গিয়েছিল। তারা সেখানে তিন বোতল মদ কিনেন ও পান করেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার রাতে মোটরসাইকেলে চড়ে নেস্ট বারে আসেন তাহসিফ। তিনি মোটরসাইকেলে চড়ে চলে যান। এ সময় তার সঙ্গে এক তরুণী ছিলেন। তারা ওই বার থেকে তিন বোতল মদ কিনে পান করেন। পরে সেখান থেকে বেরিয়ে টঙ্গীর মাজার বস্তির দিকে যান।

দীপ জিজ্ঞাসাবাদে দাবি করেন, সেখানে টহল পুলিশের একটি দল মাদক সেবনের অভিযোগে তাদের ধাওয়া করেছিল। ওই সময় দীপ একদিকে ও তাহসিফ অন্যদিকে দৌড় দেন।

পুলিশের সংগ্রহ করা বারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই তরুণী গেঞ্জি, প্যান্ট ও কেডস পরিহিত ছিলেন। বারে প্রবেশের সময় তার হাতে একটি সাদা রঙের পলিথিন ছিল। এ সময় হেলমেট পরিহিত তাহসিফের বন্ধু দীপও তার সঙ্গে ছিলেন।

পুলিশের ভাষ্য, ওই নারীকে আটক করা গেলে এ ঘটনার আরো কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে।

তদন্ত সংস্থা নৌ পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) মাসুমা আক্তার আমার দেশকে বলেন, মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়েই তদন্ত চালানো হচ্ছে। গ্রেপ্তার দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট বিষয়গুলো মিলিয়ে দেখা হবে।

টহল দলকে জিজ্ঞাসাবাদ

তদন্ত সংস্থা তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ওই রাতে টহলে থাকা টঙ্গী পশ্চিম থানা পুলিশের দলটিকে জিজ্ঞাসাবাদ করে। টহল দলের সদস্যরা জানান, দীপের শরীরে নোংরা-আবর্জনা লাগা ছিল। তাকে দেখে সন্দেহ হলে টহল পুলিশের এক সদস্য দীপকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়।

টহল দলের ওই সদস্য জিজ্ঞাসাবাদে জানান, দীপের প্যান্টের নিচের অংশ ও জুতায় কাদা, ময়লা পানি, এমনকি মলমূত্রও লেগে ছিল। কিন্তু দীপ নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেওয়ায় টহল দলের সদস্যরা কথা না বাড়িয়ে তাকে ওই এলাকা থেকে চলে যেতে বলে।

পিবিআইয়ের একাধিক কর্মকর্তা জানান, তাহসিফ নিখোঁজ হওয়ার রাতের ঘটনা নিয়ে দীপ যে বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে সিসিটিভি ফুটেজ, টহল পুলিশের সদস্যদের সাক্ষ্য এবং স্থানীয়দের দেওয়া তথ্যে গরমিল দেখা যাচ্ছে। ঘটনার রাতে দীপ ও তাহসিফ দুজন টঙ্গীর হাজি মাজার বস্তির গেট এলাকায় প্রবেশ করেন এবং একাধিকবার ওই এলাকায় যাওয়া-আসা করেন।

প্রাথমিক তদন্তে সেখানে তাদের ইয়াবা অথবা হেরোইন সেবনের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। তারা জানান, টঙ্গীর ইজতেমা মাঠের বিদেশি মেহমানখানার পাশের ওই এলাকায় ভাসমান মাদক বিক্রেতারা মাদকদ্রব্য বিক্রি করে থাকে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা তাহসিফ ও দীপ সেখানে বসে মাদক সেবন করেছেন।

দীপের বক্তব্য অনুযায়ী, পুলিশ তাদের মাদকসেবী ভেবে ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ ২৯ নম্বর সীমানা পিলারের পাশে লুকিয়ে থেকে পরে সেখান থেকে পালিয়ে যান।

পিবিআই সূত্রের দাবি, দীপের দেওয়া এমন বক্তব্যের সঙ্গেও বাস্তব ঘটনার মিল খুঁজে পাচ্ছেন না। দীপকে যখন টহল পুলিশ জিজ্ঞাসাবাদ করে এ সময়ের আগের সময়টি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ওই কাছাকাছি সময়ে তাহসিফের ফোন থেকে তার মাকে ভয়েস মেসেজ দিয়ে বলা হয় বাসায় আসছি। আবার দীপও তার মোহাম্মদপুরের বাসার দারোয়ানকে ফোন করে বলে, বাসায় ফিরতে একটু দেরি হবে। তাই গেট খোলা রাখার অনুরোধ করে সে।

ওই সময়গুলোর সমন্বয় ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য পেতে দুজনেরই মোবাইল ফোনের ফরেনসিকে পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তাদের সন্দেহ দীপ একা কিংবা অন্য কারো সহযোগিতায় তাহসিফকে হত্যা করে থাকতে পারেন। সে ক্ষেত্রে ধস্তাধস্তির সময় তার পোশাকে কাদা ও ময়লা পানি লাগতে পারে। অথবা অন্য কোনোভাবে তার শরীরে এসব ময়লা লেগেছে।

তবে এর প্রকৃত কারণ জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সব মিলিয়ে দীপের দেওয়া বক্তব্যকে এখনই বিশ্বাসযোগ্য মনে করছেন না তারা।

দীপ চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।

সংস্থাটির ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, তাহসিফের বাবা হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তাহসিফ সাউরি মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় করা হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ আদেশ দেন।

আদালত থেকে বেরিয়ে আইনজীবী আজিজুল হক দিদার সাংবাদিকদের জানান, ভিকটিম (তাহসিফ) যে হত্যা হয়েছে, তিনিই শেখ হাসিনা পালানোর ছবিটা তুলেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এসব কারণে তাকে হত্যা করা হয়েছে কি না, এর সঙ্গে কেউ সম্পৃক্ত আছে কি না এবং কারা কারা তাকে হত্যা করেছে, কি পরিকল্পনায় হত্যা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আসামির সাত দিনের রিমান্ড প্রয়োজন হয়।

তাহসিফের লাইফস্টাইল

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তাহসিফের লাইফস্টাইল তারা তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, তাহসিফ একেবারেই অনিয়ন্ত্রিত ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। মদপান, একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক ও সমকামী তরুণদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে প্রাধান্য পাচ্ছে। ঘটনাস্থলের পরিস্থিতি বিশ্লেষণে সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্টদের বক্তব্য মিলিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। নৌপুলিশকে সহযোগিতা করছে পিবিআই।

তাহসিফের বাসায় রাওয়া নেতারা

এদিকে শনিবার রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) একটি প্রতিনিধিদল তাহসিফ সাউরির বাসায় যান। দলের নেতৃত্বে ছিলেন রাওয়ার যুগ্ম সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) আবু নাওয়াজ খুরশিদ আলম। আরো ছিলেন-রাওয়া সদস্য মেজর (অব.) আল-আমিনসহ কয়েকজন। রাওয়া নেতারা তাহসিফ সাউরির বাসার সঙ্গে কথা বলে তাকে সান্ত্বনা দেন। এছাড়াও ঘটনার সঠিক তদন্ত ও রহস্য উদঘাটনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

গত মঙ্গলবার উত্তরার রাজউক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসা থেকে বের হন বিমান বাহিনীর বরখাস্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। পরদিন বিকালে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌপুলিশ। এ সময় তার পকেটে থাকা আই ফোনের সূত্র ধরে তাহসিফের পরিচয় শনাক্ত করা হয়।

গত শুক্রবার রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিম অজ্ঞাতনামাদের আসামি করে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা দীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে নৌপুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%