০৭:২১ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। তিনি দাবি করেছেন, বিজেপি বাংলা (পশ্চিমবঙ্গ) লুট করছে এবং তিনি হাল ছাড়বেন না।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সূত্রে জানা গেছে, রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মমতা।
তিনি আত্মসমর্পণ না করে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে বলেন, "আমরা গণতন্ত্র রক্ষা করব এবং তা ফিরিয়ে আনব। রাজনীতির মাধ্যমে জবাব দেব, গণতন্ত্রের মাধ্যমে জবাব দেব। আমরা লড়াই চালিয়ে যাব।"
আরও পড়ুন: ২২ বছর মহাকাশে কাটিয়ে নাসার টেলিস্কোপ ধ্বংস হল পৃথিবীর বায়ুমণ্ডলে
এদিকে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, ভোট চুরির মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং দাবি করেন, "জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।"
সমাবেশে রাহুল আরও বলেন, "এটি সাধারণ কোনো চুরি নয়। দোকান থেকে কেউ কিছু চুরি করলে তাকে চুরি বলা হয়। কিন্তু এখানে প্রতিটি মানুষের কণ্ঠস্বর চুরি করা হচ্ছে। আইনের ভাষায় একে বিরলতম অপরাধ বলা হয়। এটি রাষ্ট্রদ্রোহের শামিল।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন