ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার


পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।

রাজধানীর বনানী এলাকা থেকে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আইন শৃঙ্খলাবাহিনী সূত্রে জানা যায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে তার সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং খুনিদের সঙ্গে যোগসাজসের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগে কিশোরী মিথিলা আক্তারের মৃত্যু, অভিযুক্তদের নাম ভিডিওতে

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আব্দুল কাদেরের পোস্ট

লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে সরকারের পক্ষে সাফাই গাইবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ এম


লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে সরকারের পক্ষে সাফাই গাইবেন

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, আজ জামায়াতের লংমার্চের সময় একটি বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। এছাড়াও, দলের অনেক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। লংমার্চের কারণে যান চলাচল বন্ধ হওয়ায় জনসাধারণের ভোগান্তির চিত্রও মিডিয়ায় ফুটে উঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব তথ্য তুলে ধরেন।

পোস্টে আব্দুল কাদের উল্লেখ করেছেন, তিনি লক্ষ্য করেছেন যে, অনেকেই পদযাত্রার সময় কৌশল হিসেবে বারবার পাঞ্জাবী পরিবর্তন করেছেন এবং হেলমেটের আশ্রয়ও নিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী?" তিনি মন্তব্য করেছেন যে, লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন।

তিনি আরও বলেন, যদি জামায়াত নির্বাচন পরবর্তীতে বা আগামী স্থানীয় নির্বাচন উপলক্ষে তাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে চাঙ্গা করতে চায়, তাহলে তারা দলীয় ব্যানারে ভিন্ন নামে ভিন্ন কর্মসূচি দিতে পারে। এর ফলে লংমার্চ নামক সর্বোচ্চ রাজনৈতিক কর্মসূচিটিও ব্যাহত হবে না, জনমানুষের ভোগান্তি হবে না এবং প্রাণহানীও ঘটবে না।

তিনি আরো যোগ করেন, তবে সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে কিছুটা সমস্যায় পড়তে পারে, কিন্তু সেটা ছুটির দিনে ঢাকায় একটি বিক্ষোভ কর্মসূচি দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব।

আশা প্রকাশ করে তিনি বলেন, আমিরে জামায়াত বিষয়টি বিবেচনায় নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে জনসেবায় আলোচনায় দুই বিএনপি নেতা সোহেল-রুবেল

আন্তর্জাতিক ডেস্ক

মো. সানি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ এম


বাকেরগঞ্জে জনসেবায় আলোচনায় দুই বিএনপি নেতা সোহেল-রুবেল

নেয়ামতিতে ৫০টি ও কবাইয়ে ৩০টি রাস্তা নির্মাণ ও সংস্কার, মসজিদ-মাদ্রাসায় বালু ভরাট, অসহায় পরিবারের ঘর নির্মাণ-১৪ ইউনিয়নেই এমন জনপ্রতিনিধি চান এলাকাবাসী।

বরিশালের বাকেরগঞ্জে নির্বাচনী প্রতিশ্রুতির অপেক্ষায় না থেকে নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আলোচনায় এসেছেন দুই বিএনপি নেতা। তাঁরা হলেন নেয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী এবং কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই তাঁরা নিজ নিজ এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন। তাঁদের এমন উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নেয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী নিজ অর্থায়নে প্রায় ৫০টি বাড়ির চলাচলের রাস্তা ও কাঁচা রাস্তা নির্মাণ এবং সংস্কার করেছেন। এ ছাড়া প্রায় ২০ থেকে ২৫টি বাড়ির রাস্তা বালু দিয়ে ভরাট ও ইট বিছিয়ে চলাচলের উপযোগী করেছেন। বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বালু ভরাটের পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠও বালু দিয়ে ভরাট করে দিয়েছেন, যাতে শিশুরা খেলাধুলার সুযোগ পায়।

অন্যদিকে, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল নিজ অর্থায়নে প্রায় ৩০টি রাস্তা নির্মাণ ও সংস্কার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি পাঁচ থেকে সাতটি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে নিজ খরচে ঘর নির্মাণ করে দিয়েছেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলেও জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, অনেক নেতা নির্বাচনের আগে রাস্তা, ঘাট ও কালভার্ট নির্মাণসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাঁদের আর খুঁজে পাওয়া যায় না। তবে সোহেল ফরাজী ও কামরুল হাসান রুবেলের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নেই যদি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণকারী নেতৃত্ব গড়ে ওঠে, তাহলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

তাঁদের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ নেওয়া প্রশংসনীয়। তবে এসব উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ও জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সেবায় প্রকৌশলী হতে চায় কালকিনির মেধাবী শিক্ষার্থী সূর্য

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ এম


দেশের সেবায় প্রকৌশলী হতে চায় কালকিনির মেধাবী শিক্ষার্থী সূর্য

মেধা, অধ্যবসায় ও স্বপ্নকে পুঁজি করে এগিয়ে চলেছে মাদারীপুরের কালকিনির কৃতী শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সূর্য। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ-প্লাস) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সে। এবার তার স্বপ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়ে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেকে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও সেবায় অবদান রাখা।

শাহরিয়ার আহমেদ সূর্য কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইউনুছ আলী হাওলাদারের একমাত্র সন্তান। ঢাকার তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করেছে সে। তার এমন অসাধারণ সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জানা যায়, সূর্য কালকিনির ঐতিহ্যবাহী সৈয়দ আবুল হোসেন একাডেমির একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অধ্যবসায় ও ভালো ফলাফলের মাধ্যমে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে আসছে সে।

সূর্যের শিক্ষাজীবনের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের পাশাপাশি মামা খায়রুল আলম সুজনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা। ঢাকায় পড়াশোনার সময় ভাগনের লেখাপড়ার খোঁজখবর রাখা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া ও উৎসাহ জোগানোর মাধ্যমে তিনি পাশে ছিলেন।

সূর্যের মা শিক্ষিকা জিয়াসমিন আহমেদ জুই ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, সূর্য যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাহরিয়ার আহমেদ সূর্য জানায়, দেশের সেবা করাই তার মূল লক্ষ্য। সে বুয়েটে পড়াশোনা করে একজন দক্ষ প্রকৌশলী হতে চায়। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

তার এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী গর্বিত। সূর্যের হাত ধরে ভবিষ্যতে দেশ একজন দক্ষ, সৎ ও দেশপ্রেমিক প্রকৌশলী পাবে-এমন প্রত্যাশা করছেন তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মুজিব ফয়সলের ভগ্নিপতি ব্যবসায়ী সবুর খানের মৃত্যুতে মাছুদুর রহমান আসলামের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ এম


সাংবাদিক মুজিব ফয়সলের ভগ্নিপতি ব্যবসায়ী সবুর খানের মৃত্যুতে মাছুদুর রহমান আসলামের শোক প্রকাশ

বিশিষ্ট ব্যবসায়ী মো. সবুর খান আর নেই। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মো. সবুর খান এসএ টিভির বরিশাল ব্যুরোপ্রধান এবং আঞ্চলিক দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মুজিব ফয়সলের একমাত্র ভগ্নিপতি। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর স্থায়ী নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায়। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত আচার-আচরণ, সদালাপী স্বভাব, অমায়িক ব্যবহার ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে এলাকায় তাঁর পরিচিতি ছিল। পরিচিতজনদের কাছে তিনি ছিলেন একজন ভদ্র, পরোপকারী ও আন্তরিক মানুষ।

স্থানীয়ভাবে পরিচিতজনেরা জানান, মানুষের সঙ্গে সহজভাবে মেশা, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার মানসিকতা তাঁর ব্যক্তিত্বের অন্যতম দিক ছিল। ব্যবসায়িক পরিচয়ের বাইরেও সামাজিক সম্পর্ক ও মানবিক গুণাবলির কারণে তিনি অনেকের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন স্বামী, বাবা, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তাঁর অনুপস্থিতি পরিবার ও আপনজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে শোকাহত স্বজন ও পরিচিতজনেরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জানাজা ও দাফন

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মো. সবুর খানের জানাজার নামাজ রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাঁকে দপদপিয়ার স্থানীয় কবরস্থানে দাফন করার কথা জানিয়েছে পরিবার।

মরহুমের জানাজায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সবুর খানের মৃত্যুতে সাংবাদিক মাছুদুর রহমান আসলামের শোক প্রকাশ

বিশিষ্ট ব্যবসায়ী মো. সবুর খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালাশ বিডির স্টাফ রিপোর্টার ও বরিশাল বিভাগের সাংবাদিক মাছুদুর রহমান আসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মাছুদুর রহমান আসলাম বলেন, মো. সবুর খানের আকস্মিক মৃত্যুতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। একজন পরিচিত, আন্তরিক ও অমায়িক মানুষের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, মানুষের জীবনে কিছু সম্পর্ক ও কিছু মানুষের উপস্থিতি অত্যন্ত মূল্যবান। তাঁদের চলে যাওয়া শুধু একটি পরিবারের মধ্যেই শূন্যতা তৈরি করে না, বরং আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের মনেও গভীর বেদনার সৃষ্টি করে। সবুর খানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের এই কঠিন সময়ে তিনি তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মাছুদুর রহমান আসলাম মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তায়ালা যেন মরহুমের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি, ধৈর্য ও মানসিক প্রশান্তি দান করেন।

শোক প্রকাশে

মাছুদুর রহমান আসলাম
স্টাফ রিপোর্টার
তালাশ বিডি, বরিশাল বিভাগ।

আমিন, ছুম্মা আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%