ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

দেশের সেবায় প্রকৌশলী হতে চায় কালকিনির মেধাবী শিক্ষার্থী সূর্য


দেশের সেবায় প্রকৌশলী হতে চায় কালকিনির মেধাবী শিক্ষার্থী সূর্য

মেধা, অধ্যবসায় ও স্বপ্নকে পুঁজি করে এগিয়ে চলেছে মাদারীপুরের কালকিনির কৃতী শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সূর্য। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ-প্লাস) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সে। এবার তার স্বপ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়ে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেকে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও সেবায় অবদান রাখা।

শাহরিয়ার আহমেদ সূর্য কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইউনুছ আলী হাওলাদারের একমাত্র সন্তান। ঢাকার তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করেছে সে। তার এমন অসাধারণ সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জানা যায়, সূর্য কালকিনির ঐতিহ্যবাহী সৈয়দ আবুল হোসেন একাডেমির একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অধ্যবসায় ও ভালো ফলাফলের মাধ্যমে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে আসছে সে।

আরও পড়ুন: জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী

সূর্যের শিক্ষাজীবনের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের পাশাপাশি মামা খায়রুল আলম সুজনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা। ঢাকায় পড়াশোনার সময় ভাগনের লেখাপড়ার খোঁজখবর রাখা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া ও উৎসাহ জোগানোর মাধ্যমে তিনি পাশে ছিলেন।

সূর্যের মা শিক্ষিকা জিয়াসমিন আহমেদ জুই ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, সূর্য যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাহরিয়ার আহমেদ সূর্য জানায়, দেশের সেবা করাই তার মূল লক্ষ্য। সে বুয়েটে পড়াশোনা করে একজন দক্ষ প্রকৌশলী হতে চায়। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

তার এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী গর্বিত। সূর্যের হাত ধরে ভবিষ্যতে দেশ একজন দক্ষ, সৎ ও দেশপ্রেমিক প্রকৌশলী পাবে-এমন প্রত্যাশা করছেন তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুন: দেবিদ্বারে বাগমারা ইসলামী আলিম মাদ্রাসার ২১ পরীক্ষার্থী ফেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মুজিব ফয়সলের ভগ্নিপতি ব্যবসায়ী সবুর খানের মৃত্যুতে মাছুদুর রহমান আসলামের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ এম


সাংবাদিক মুজিব ফয়সলের ভগ্নিপতি ব্যবসায়ী সবুর খানের মৃত্যুতে মাছুদুর রহমান আসলামের শোক প্রকাশ

বিশিষ্ট ব্যবসায়ী মো. সবুর খান আর নেই। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মো. সবুর খান এসএ টিভির বরিশাল ব্যুরোপ্রধান এবং আঞ্চলিক দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মুজিব ফয়সলের একমাত্র ভগ্নিপতি। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর স্থায়ী নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায়। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত আচার-আচরণ, সদালাপী স্বভাব, অমায়িক ব্যবহার ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে এলাকায় তাঁর পরিচিতি ছিল। পরিচিতজনদের কাছে তিনি ছিলেন একজন ভদ্র, পরোপকারী ও আন্তরিক মানুষ।

স্থানীয়ভাবে পরিচিতজনেরা জানান, মানুষের সঙ্গে সহজভাবে মেশা, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার মানসিকতা তাঁর ব্যক্তিত্বের অন্যতম দিক ছিল। ব্যবসায়িক পরিচয়ের বাইরেও সামাজিক সম্পর্ক ও মানবিক গুণাবলির কারণে তিনি অনেকের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন স্বামী, বাবা, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তাঁর অনুপস্থিতি পরিবার ও আপনজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে শোকাহত স্বজন ও পরিচিতজনেরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জানাজা ও দাফন

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মো. সবুর খানের জানাজার নামাজ রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাঁকে দপদপিয়ার স্থানীয় কবরস্থানে দাফন করার কথা জানিয়েছে পরিবার।

মরহুমের জানাজায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সবুর খানের মৃত্যুতে সাংবাদিক মাছুদুর রহমান আসলামের শোক প্রকাশ

বিশিষ্ট ব্যবসায়ী মো. সবুর খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালাশ বিডির স্টাফ রিপোর্টার ও বরিশাল বিভাগের সাংবাদিক মাছুদুর রহমান আসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মাছুদুর রহমান আসলাম বলেন, মো. সবুর খানের আকস্মিক মৃত্যুতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। একজন পরিচিত, আন্তরিক ও অমায়িক মানুষের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, মানুষের জীবনে কিছু সম্পর্ক ও কিছু মানুষের উপস্থিতি অত্যন্ত মূল্যবান। তাঁদের চলে যাওয়া শুধু একটি পরিবারের মধ্যেই শূন্যতা তৈরি করে না, বরং আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের মনেও গভীর বেদনার সৃষ্টি করে। সবুর খানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের এই কঠিন সময়ে তিনি তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মাছুদুর রহমান আসলাম মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তায়ালা যেন মরহুমের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি, ধৈর্য ও মানসিক প্রশান্তি দান করেন।

শোক প্রকাশে

মাছুদুর রহমান আসলাম
স্টাফ রিপোর্টার
তালাশ বিডি, বরিশাল বিভাগ।

আমিন, ছুম্মা আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গারোদের আদি ধর্ম ‘সাংসারেক’ প্রাথমিক বৃত্তির প্রস্তুতির অংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ এম


গারোদের আদি ধর্ম ‘সাংসারেক’ প্রাথমিক বৃত্তির প্রস্তুতির অংশ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষিপ্ত প্রশ্ন

১। আবহাওয়া বলতে কী বোঝায়?

উত্তর : আবহাওয়া বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা।

২। আকমল সাহেব দৈনন্দিন নানা কাজে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করেন। তিনি ব্যবহৃত দুইটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।

উত্তর : আকমল সাহেব ব্যবহৃত দুইটি জীবাশ্ম জ্বালানি হলো—

ক. পেট্রোল ও

খ. প্রাকৃতিক গ্যাস।

৩। বিদ্যুৎ সাশ্রয় করার দুইটি উপায় লেখো।

উত্তর : বিদ্যুৎ সাশ্রয় করার দুইটি উপায় হলো—

ক. বিদ্যুৎসাশ্রয়ী পণ্য ব্যবহার করা ও

খ. অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করা।

৪। তোমার একজন সহপাঠীর শরীরের একটি অঙ্গ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়। সে কোন ধরনের প্রতিবন্ধিতার শিকার? তার মতো শিশুদের একটি প্রয়োজন লেখো।

উত্তর : আমার সহপাঠী শারীরিক প্রতিবন্ধিতার শিকার। তার মতো শিশুদের একটি প্রয়োজন হলো- চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা।

৫। দৃষ্টি প্রতিবন্ধিতার দুইটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : দৃষ্টি প্রতিবন্ধিতার দুইটি বৈশিষ্ট্য হলো—

ক. ছোটো ও দূরের জিনিস দেখতে অসুবিধা হয়,

খ. অনেকে কিছুই দেখতে পায় না।

৬। ‘ক’ অটিস্টিক শিশু। এটি কী ধরনের সমস্যা? এ ধরনের শিশুর একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এ ধরনের শিশুর একটি বৈশিষ্ট্য হলো- কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না।

৭। অটিস্টিক শিশুর সঙ্গে করণীয় দুইটি কাজ লেখো।

উত্তর : অটিস্টিক শিশুর সঙ্গে করণীয় দুইটি কাজ হলো—

ক. তাদের সঙ্গে কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা।

খ. তারা কষ্ট পায় এবং রেগে যায় এমন আচরণ না করা।

৮। বৃদ্ধি সমস্যাগ্রস্তদের প্রয়োজন এমন দুইটি বিষয় লেখো।

উত্তর : বুদ্ধি সমস্যাগ্রস্তদের প্রয়োজন এমন দুইটি বিষয় হলো—

ক. আলাদা ও অতিরিক্ত সময় প্রদান।

খ. কাজে উৎসাহ প্রদান।

৯। শ্রবণ প্রতিবন্ধিতার দুইটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : শ্রবণ প্রতিবন্ধিতার দুইটি বৈশিষ্ট্য হলো—

ক. কানে কম শোনা বা শুনতে অসুবিধা হওয়া।

খ. কারো কারো একেবারেই না শুনতে পারা।

১০। গারোদের ধর্মীয় অবস্থা সম্পর্কে দুইটি বাক্য লেখো।

উত্তর : গারোদের ধর্মীয় অবস্থা সম্পর্কে দুইটি বাক্য হলো—

ক. গারোদের আদি ধর্মের নাম ‘সাংসারেক’।

খ. বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী।

১১। ওঁরাও জনগোষ্ঠীর সমাজব্যবস্থার দুইটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : ওঁরাও জনগোষ্ঠীর সমাজব্যবস্থার দুইটি বৈশিষ্ট্য হলো—

ক. ওঁরাওদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।

খ. ওঁরাওদের সমাজে সন্তানদের পরিচিত, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার গোত্রের দিক থেকে হয়।

১২। ম্রো জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত দুইটি ধর্মমতের নাম লেখো।

উত্তর : ম্রো জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত দুইটি ধর্মমতের নাম হলো ক্রামা ও বৌদ্ধধর্ম।

১৩। কৃষি প্রধান পেশা হলেও সাঁওতালদের আরও দুইটি পেশার নাম লেখো।

উত্তর : কৃষি প্রধান পেশা হলেও সাঁওতালদের আরও দুইটি পেশার নাম হলো—

ক. মাছ ধরা ও

খ. চা বাগানের কাজ।

১৪। শেরে বাংলা এ কে ফজলুল হক শিক্ষা গ্রহণ করেছেন এমন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখো।

উত্তর : শেরে বাংলা এ কে ফজলুল হক শিক্ষা গ্রহণ করেছেন এমন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—

ক. বরিশাল জিলা স্কুল

খ. কলকাতা প্রেসিডেন্সি কলেজ।

১৫। মওলানা আবদুল হামিদ খানকে ‘ভাসানী’ উপাধি কারা এবং কেন দিয়েছিলেন?

উত্তর : আসামের ভাসানচর এলাকার মানুষ মওলানা আবদুল হামিদ খানকে ‘ভাসানী’ উপাধি দিয়েছিলেন।

মওলানা ভাসানী আসামের ঘাগমারায় ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। তাঁর এ অবদানের স্বীকৃতি হিসেবে ভাসানচরের জনসাধারণ তাঁকে ‘ভাসানী’ উপাধি দিয়ে সম্মান জানায়।

১৬। অবিভক্ত বাংলার একজন রাজনৈতিক নেতা বাংলা প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উক্ত নেতার নাম কী? তার একটি রাজনৈতিক অবদান লেখো।

উত্তর : উক্ত নেতার নাম হোসেন শহীদ সোহরাওয়াদী। তার একটি রাজনৈতিক অবদান হলো- যুক্তফ্রন্ট গঠনে প্রধান ভূমিকা পালন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের রায় বাস্তবায়ন না হলে একদফা দাবিতে রূপান্তর হবে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ এম


গণভোটের রায় বাস্তবায়ন না হলে একদফা দাবিতে রূপান্তর হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, গণভোটের রায় যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আন্দোলন একদফা দাবিতে রূপান্তরিত হবে। তিনি বলেন, "আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধীদল আঙুল চুষবে না।"

শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১দলীয় ঐক্যের সাত দফা দাবিতে ঘোষিত ঢাকা-কুষ্টিয়া লংমার্চের ঝিনাইদহ অংশের পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের দাবি পরিষ্কার। আমরা সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। এই দাবি কোনো ব্যক্তির নয়, এটি ১৮ কোটি মানুষের অধিকারের প্রশ্ন।" তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "জনগণকে অপমান করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মানুষ দুটি ভোট দিয়েছিল। কিন্তু নির্বাচনে ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলেও তা মানা হয়নি।" তিনি আরও বলেন, "যদি গণভোট অবৈধ হয়, তবে এই সংসদ নির্বাচনও অবৈধ।"

তিনি আশা প্রকাশ করেন যে, সরকার অচিরেই সমঝোতার মাধ্যমে দাবি মেনে নেবে। দাবি আদায় না হলে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।

জেলা জামায়াতে ইসলামীর আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ১১দলীয় জোটের নেতা ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তারেক রেজা, এবি পার্টির যুব সংগঠনের সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, অধ্যাপক মতিয়ার রহমান, মাওলানা আবু তালেব, সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ এম


বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির

বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অবিলম্বে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দাবি না মানলে তা একদফায় রূপ নেবে এবং দেশের স্বার্থে সেই ডাক দিতে বাধ্য হবেন বলেও তিনি সতর্ক করেছেন।

শনিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "কুষ্টিয়াবাসী আপনারা বিকেল থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন। রাত ১২টা বাজতে চলল; আর এর আগেই বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে। আমরা আপনাদের দাবি নিয়ে সামনে হাজির হয়েছি। ১১ দলের নিজস্ব কোনো দাবি নেই, আমরা যে সাত দফা নিয়ে মাঠে নেমেছি, তার সবই এ দেশের সাধারণ মানুষের দাবি।"

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, "১৪ শতাধিক সন্তানের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছিল, এই সরকার তা লালন করছে না।" একই দিনে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ আর সংসদ নির্বাচনকে বৈধ বলা চরম প্রবঞ্চনা বলেও তিনি মন্তব্য করেন। রাজনীতির নোংরা ধারা মাটির নিচে চাপা দিয়ে বৈষম্যহীন ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়াই ছিল শহীদদের মূল আকাঙ্ক্ষা।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন দখল করে সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে উল্লেখ করে তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "ইতিহাস সাক্ষী, যখনই জনগণের রায়কে অগ্রাহ্য করা হয়েছে, তখনই সংশ্লিষ্ট গোষ্ঠীকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ভালোয় ভালোয় জনগণের সাত দফা মেনে নিন, তা না হলে আন্দোলন একদফায় রূপ নেবে।"

সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মুহসীনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, চাকসুর ভিপি মো. ইব্রাহীম হোসেন (রনি), ডাকসুর জিএস এস এম ফরহাদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ জোটের শীর্ষ নেতারা।

সমাবেশে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১১ দলীয় ঐক্যের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%