০৩:৪৪ পি.এম
ঝিনাইদহ, ২ নভেম্বর, ২০২৬ : জেলার তরুণ প্রজন্মকে বাল্যবিবাহ প্রতিরোধে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আজ সকালে ‘তারুণ্যের কণ্ঠ’ নামক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের উদ্যোগে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কাঞ্চন নগর স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রামাণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
আরও পড়ুন: টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী
এছাড়া অতিথি হিসেবে ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মোজাম্মেল করিম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া, এবং কাঞ্চন নগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রামাণ্য অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন