ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

এইচএসসির সঙ্গে সমন্বয়ে আলিম পরীক্ষার নতুন বিষয় কোড প্রকাশ


এইচএসসির সঙ্গে সমন্বয়ে আলিম পরীক্ষার নতুন বিষয় কোড প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিষয় কোডের সঙ্গে সমন্বয় করে মাদরাসা শিক্ষাধারার আলিম স্তরের বিষয় কোড পুনর্নির্ধারণ করা হয়েছে। অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বিষয় কোড নিয়মিত পরীক্ষার্থীদের জন্য আলিম পরীক্ষা ২০২৭ সাল থেকে কার্যকর হবে।

সোমবার (১৯ অক্টোবর) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আলিম স্তরের বিষয়গুলোর পুরনো ও নতুন বিষয় কোডের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এইচএসসির বিষয় কোডের সঙ্গে মাদরাসা শিক্ষাধারার বিষয় কোড সমন্বয় করে আলিম শ্রেণির বিষয় কোড পুনর্নির্ধারণ করা হয়েছে। আলিম স্তরের বিষয়সমূহের পুরাতন কোড ও নতুন কোডের তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: চবির শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি ছাত্রশিবিরের

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আলিম পরীক্ষা ২০২৭ সাল থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থীসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্রসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আগের বিষয় কোডগুলো বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজ হাতে সরকারি লোগো গাড়ি থেকে খুলে ফেলেছেন।

তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে যাওয়ার পথে নিজের বাড়ি থেকে গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন।

ইশরাক হোসেন গণমাধ্যমকে জানান, "দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।"

তিনি আরও বলেন, "বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।"

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ অংশগ্রহণ করেন, যেখানে তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।

এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। এই ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রোববার (১৮ অক্টোবর) দিনভর এটি আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এ ঘটনায় বিএনপিতে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী পরিদর্শন করেন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। তিনি জামদানি পল্লীতে ঘুরে দেখেন এবং জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

মার্কিন রাষ্ট্রদূত সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দল নিয়ে পানাম নগরী পরিদর্শন শুরু করেন। এরপর সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে তিনি জামদানি পল্লী পরিদর্শন করেন।

রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যান্য সদস্য।

এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপল গ্লোবাল টেলরের এমডি-চেয়ারম্যানকে ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


অ্যাপল গ্লোবাল টেলরের এমডি-চেয়ারম্যানকে ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা জরিমানা

সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪০০ কোটি টাকার বেশি অর্থপাচারের অভিযোগে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান এবং চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন সোমবার (১৯ অক্টোবর) এই রায় দেন।

দুদক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘অর্থপাচারের দায়ে তাদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের অনাদায়ে তাদের আরো এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। অপরদিকে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসামিরা যদি ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করেন, তবে তাদের নামীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলেও আদালত রায়ে উল্লেখ করেছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, মাদকের অপব্যবহার শুধুমাত্র একজন শিক্ষার্থীর জীবনকে বিপর্যস্ত করে না, বরং এটি একটি পরিবার এবং সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মাদকাসক্তির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের প্রতি যথাযথ নজরদারি ও সহায়তা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হয়। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার। সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সৈকত মোঃ রেজওয়ানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে ১০০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করার বার্তা দেওয়া হয়।

মতবিনিময় সভায় মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার সালাউদ্দিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%