ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বড়াইগ্রামে জাল দলিলে জমি দখলের অভিযোগ প্রতিবাদে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন


বড়াইগ্রামে জাল দলিলে জমি দখলের অভিযোগ প্রতিবাদে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন
 
নাটোরের বড়াইগ্রামে জাল দলিলের মাধ্যমে এক প্রবাসীর স্ত্রী আরোজা খাতুনের (৫৫) ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলে বাধা দিলে তাঁকে ও তাঁর সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আরোজা খাতুন। সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলে আব্দুল আলিম। আরোজা খাতুন উপজেলার গোপালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী বাদশা প্রধানের স্ত্রী।
লিখিত বক্তব্যে জানা যায়, ১৯৭৮ সালের ২১ জুন আরোজা খাতুন তাঁর শ্বশুর নুর হোসেনের কাছ থেকে কচুয়া মৌজার ৭৪৩ নম্বর হাল দাগে ৪১ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি নিয়মিত খাজনা পরিশোধ, নামজারি ও খারিজ সম্পন্ন করে জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে নুর হোসেনের দ্বিতীয় স্ত্রী আছিয়া খাতুন ও তাঁর ছেলেরা ওই জমির মালিকানা দাবি করে নাটোর সাবরেজিস্ট্রি অফিসের ৩১৭৩ নম্বর দলিল (তারিখ: ২৬ জুন ১৯৭৮) দেখান। এ নিয়ে আদালতে মামলা হলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে, ওই নম্বরের দলিলটি নাটোরের পির্জিপাড়া গ্রামের লালচাঁন প্রামাণিক ও ফরমান আলী প্রামাণিকের মধ্যে সম্পাদিত হয়েছিল। আছিয়া খাতুনের নামে ওই দলিলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।পরবর্তীতে প্রতিপক্ষরা একই তারিখ ও একই দলিল নম্বরে পাবনার ঈশ্বরদী সাবরেজিস্ট্রি অফিসে জমিটি রেজিস্ট্রি হয়েছে বলে দাবি করেন। তবে ওই দলিলেও সাবেক ও হাল দাগ নম্বর এবং জমির পরিমাণে অসংগতি পাওয়া যায়। এ ঘটনায় সম্প্রতি প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে জালিয়াতির মামলা করেছেন আব্দুল আলিম।অভিযোগকারীদের দাবি, মামলা চলমান থাকা অবস্থায় সম্প্রতি প্রতিপক্ষ আমির হোসেন, চাঁদ মিয়াসহ তাঁদের স্বজনেরা জোরপূর্বক জমিটি দখল করে চাষাবাদ শুরু করেছেন। এতে বাধা দিতে গেলে আরোজা খাতুন ও তাঁর সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ আমির হোসেন ও চাঁদ মিয়া জমিটি তাঁদের বলে দাবি করেন। তবে একই দলিল নম্বরে দুটি ভিন্ন স্থানে জমি রেজিস্ট্রির দাবি এবং তাঁদের দেখানো দলিল নম্বরে অন্য ব্যক্তিদের নামে দলিল থাকার বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি  দোকান পুড়ে ছাই  ক্ষতি ২৫ লাখ টাকা

বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান  পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 ৮টার দিকে আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সরকারি কলেজের সামনে জেলা পরিষদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো মো. খলিলুর রহমানের বাহার লাইব্রেরি, মো. মিলন হাওলাদারের বাবা-মায়ের দোয়া গার্মেন্টস এবং মো. নুরুল আলমের সুমাইয়া কসমেটিকস। এর মধ্যে প্রথম দুটি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে এবং কসমেটিকসের দোকানটির আংশিক ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মার্কেটের বাহার লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের গার্মেন্টস ও কসমেটিকসের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত গার্মেন্টস ব্যবসায়ী মিলন হাওলাদার বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। সকালে দোকানে আগুন লাগার খবর পান। আগুনে কোনো মালামালই বের করতে পারেননি। এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। এখন কীভাবে ঋণ পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি সরকারি সহযোগিতা কামনা করেন।

বাহার লাইব্রেরির মালিক খলিলুর রহমান বলেন, আগুনে তাঁর দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেননি। প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার বই পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী চপল চন্দ্র বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় কেউ আগুন নেভানোর সাহস করেননি। চোখের সামনে দোকানগুলো পুড়ে যেতে দেখেছেন তাঁরা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইনচার্জ মো. মাহবুব হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।# 
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে অর্ধশত কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নগরীর বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫২ কেজি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ রিফাত হোসেন (৩৬), সে মৌলভীবাজার জেলার সদর উপজেলার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে, মোঃ ইব্রাহিম খান (৪০), সে কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মোঃ আনোয়ার খানের ছেলে ও মোঃ জামাল মিয়া (২৭), সে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত বশর মিয়ার ছেলে।
শনিবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদক পরিবহনের খবর পেয়ে সেখানে চেকপোস্ট স্থাপন করেন তারা। এ সময় একটি টাটা পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অভিযানকারী দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা

নিজের অভাব-অনটন উপেক্ষা করে প্রতিদিন তিনবেলা রাস্তার বেওয়ারিশ কুকুরদের খাবার দিচ্ছেন রাজশাহীর সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজল রেখা। তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।

প্রতিদিন সকাল, দুপুর ও রাতে নিজ হাতে রান্না করা খাবার নিয়ে এলাকার অলিগলিতে বের হন তিনি। তাঁর ডাক শুনে ছুটে আসে ক্ষুধার্ত পথকুকুরগুলো। শুধু খাবার দেওয়াই নয়, অসুস্থ কুকুরের যত্ন নেওয়া এবং তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়েও খোঁজ রাখেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজের নানা সীমাবদ্ধতার মধ্যেও কাজল রেখার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর এই মানবিক কাজ অন্যদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করছে।

কাজল রেখা দেখিয়ে দিয়েছেন, অসহায় প্রাণীর পাশে দাঁড়াতে অর্থবিত্ত নয়, প্রয়োজন একটি উদার মন ও মানবিকতা। তাঁর এই উদ্যোগ প্রাণীবান্ধব সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃতজ্ঞতা প্রকাশ দীর্ঘ ৫১ বছর পরে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


কৃতজ্ঞতা প্রকাশ দীর্ঘ ৫১ বছর পরে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট,

নারায়নগন্জ ইউনিটের নির্বাচনে সর্বোচ্চ ভোটে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া আদায় এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য,নিজ প্যানেলের ও প্রতিধন্ধী সকল প্রার্থী,নির্বাচন কমিশন,সকল নেতাকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

খোরশেদ এক বার্তায় বলেছেন,আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় রেড ক্রিসেন্টের সম্মানিত আজীবন সদস্যরা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথ ভাবে পালন করবো ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%