ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

মোটা অঙ্কের চুক্তিতে ফরাসি তারকাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে লিভারপুল


মোটা অঙ্কের চুক্তিতে ফরাসি তারকাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে লিভারপুল

লিভারপুল ফরাসি উইঙ্গার ব্রাডলি বারকোলাকে দলে ভেড়ানোর জন্য প্যারিস সেন্ট-জার্মেইর সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। এই উইঙ্গারকে পেতে লিভারপুলকে ১২০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে হবে।

 

নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় উভয় পক্ষের মধ্যে আলোচনা অগ্রসর হয়েছে। ফলে ফ্রান্সের এই তারকার জন্য একটি পূর্ণাঙ্গ চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন: গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

পিএসজি ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের মূল্য ১৪৫ মিলিয়ন পাউন্ড নির্ধারণ করেছিল। তবে লিভারপুল এমন একটি প্যাকেজে সম্মত হতে যাচ্ছে, যার মূল্য হবে ১০০ মিলিয়ন পাউন্ড এবং ব্যক্তিগত ও দলীয় উল্লেখযোগ্য সাফল্যের ওপর ভিত্তি করে তা বেড়ে ১২০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।

 

বারকোলা ডান পায়ের খেলোয়াড় হলেও তিনি বাম উইংয়ে খেলতে বেশি পছন্দ করেন। তার সম্ভাব্য আগমন অ্যানফিল্ডে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়ে আরো অনিশ্চয়তা তৈরি করেছে।

 

আরও পড়ুন: রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বেড়েছে তল্লাশি-নজরদারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানির সংকটে আমন চাষিরা, শুকিয়ে যাওয়ার পথে জমি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


পানির সংকটে আমন চাষিরা, শুকিয়ে যাওয়ার পথে জমি

 

বর্ষাকাল শেষ হয়ে গেছে। ভাদ্র মাসে কুড়িগ্রামে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না।

 

টানা বৃষ্টিহীনতার কারণে জেলার বিভিন্ন অঞ্চলের আমনখেত শুকিয়ে যাচ্ছে। কিছু জায়গায় জমিতে ফাটল দেখা দিয়েছে। এর ফলে ধানগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং কৃষকরা ফলন নিয়ে উদ্বেগে আছেন।

বৃষ্টির অভাবে জমিতে প্রয়োজনীয় পরিচর্যাও করা যাচ্ছে না।

 

অনেক কৃষক সময়মতো আগাছা পরিষ্কার, সার এবং বালাইনাশক প্রয়োগ করতে পারছেন না। উঁচু জমিগুলো দ্রুত শুকিয়ে যাওয়ার কারণে কেউ কেউ সেচ দিয়ে ধানগাছ টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কুড়িগ্রামে ১ লাখ ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে।

 

এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২১ হাজার ৬০০ হেক্টর।

সরেজমিনে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, নিচু জমির কিছু অংশে পানি থাকলেও উঁচু জমিগুলো শুকিয়ে গেছে। কোথাও কোথাও মাটি সাদা হয়ে ফেটে গেছে। পানির অভাবে ধানগাছও বিবর্ণ হয়ে পড়েছে।

উলিপুর উপজেলার মধুপুর গ্রামের কৃষক তৈয়ব আলী বলেন, ‘আমন ধান লাগানোর উপযুক্ত সময়েই পানির সংকট দেখা দেয়।

 

সেচ দিয়ে চারা রোপণ করেছি। এরপর আর জমিতে পানি দিতে পারিনি।’

চিলমারীর থানাহাট ইউনিয়নের মজারটারী গ্রামের কৃষক সেকেন্দার আলী ও নাজমুল হক জানান, পানির অভাবে তাঁরা সময়মতো সার দিতে পারেননি। পরে শুকনা জমিতে সার দিতে হয়েছে। সার না গলার কারণে তাঁরা ছেউতি দিয়ে জমিতে পানি দিচ্ছেন।

কৃষক শমশের আলী বলেন, ‘পানির অভাবে জমি শুকিয়ে যাচ্ছে। সেচ দিলে খরচ বাড়ছে। বৃষ্টির অপেক্ষায় আছি। আবার পানি না থাকায় ধানগাছও ঠিকমতো বাড়ছে না।’

পানি সংকটের পাশাপাশি আমন মৌসুমে সার নিয়েও কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। সরকারি বরাদ্দ থাকলেও প্রয়োজনের সময় ইউনিয়ন পর্যায়ে সার না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। এর ফলে তাঁদের বেশি দামে খোলা বাজার থেকে সার কিনতে হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে বিএডিসির আওতায় ১১৪ জন এবং বিসিআইসির আওতায় ৯৪ জন সার ডিলার রয়েছেন। প্রতি ইউনিয়নে বিএডিসির তিনজন ও বিসিআইসির একজন ডিলার থাকার কথা। তবে বাস্তবে কোথাও কোথাও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে।

আগস্ট মাসে জেলায় ইউরিয়া সারের চাহিদা ছিল ৫ হাজার ৮৭৫ মেট্রিক টন। সেপ্টেম্বরে চাহিদা ৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমনখেতে ইউরিয়া সার প্রয়োগের সময়সীমা শেষ হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আপাতত সারের কোনো সংকট নেই। বৃহস্পতিবার থেকে ডিলাররা আগাম সেপ্টেম্বরের সার উত্তোলন করতে পারবেন। পানির অভাবে কৃষকরা কিছুটা সমস্যায় পড়েছেন। তবে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলে পানির সমস্যাও কেটে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বিতর্কের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “যেখানেই সহায়ক হবে, সেখানে গঠনমূলক আলোচনায় সমর্থন দিতে আমরা প্রস্তুত।”

ফিফার পরিকল্পিত একটি উদ্যোগ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলমান বিরোধে বিশ্ব ফুটবল অঙ্গন উত্তাল ছিল। যদিও বিভিন্ন বিতর্কেও মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়। ইনফান্তিনোর প্রস্তাবিত ওই পরিকল্পনার মাধ্যমে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বেসরকারি অর্থায়ন আনার কথা ছিল।

২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক সৌদি আরব গত ৫ আগস্ট ইনফান্তিনো ও ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমের দেওয়া যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবারের বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন বলেছে, “ফিফা সভাপতি ও মহাসচিবের সাম্প্রতিক যৌথ খোলা চিঠিতে ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত এবং পুরো প্রক্রিয়াটি পর্যালোচনার প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই।”

ফেডারেশন আরও বলেছে, “এগুলো ছিল গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।”

বিবৃতির শেষাংশে সৌদি ফেডারেশন জানায়, “ফুটবল পরিবারের মধ্যে ঐক্য পুনরুদ্ধার এবং সবার কল্যাণে খেলাটির আরও বিকাশ অব্যাহত রাখার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফিফার নেতৃত্বের চলমান প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।”

২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতার এবং এশিয়ার আরও কয়েকটি সদস্য সংস্থাও সৌদি আরবের মতো ভিন্ন অবস্থান নিয়েছে। এর ফলে আঞ্চলিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর অবস্থানের সঙ্গে তাদের পার্থক্য স্পষ্ট হয়েছে। এএফসি ইনফান্তিনোর ব্যাপারে কঠোর সমালোচনা করেছে।

বিশ্ব ফুটবলের অর্থনীতিতে যেসব দেশের ক্লাব ও জাতীয় দল সবচেয়ে প্রভাবশালী, তাদের অন্যতম ইউরোপ। জুলাইয়ের শেষ দিকে যখন জানা যায়, ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো নিজেদের সবচেয়ে বড় আয়োজন পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে, তখন ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তীব্র প্রতিক্রিয়া জানায়।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) উদ্যোগের অধীনে গঠিত ওই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীরা অংশীদারিত্ব কিনতে পারতেন।

প্রকল্পটি বাতিল করা হলেও ইনফান্তিনোর ওপর চাপ অব্যাহত রয়েছে। ১০ আগস্ট এশিয়া, ইউরোপ এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো (কনকাকাফ) যৌথ চিঠি প্রকাশ করে নতুন করে সমালোচনা করে।

আগামী মার্চে রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রার্থী হতে চান ইনফান্তিনো। তবে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিয়ে বিজিএমইএতে কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিয়ে বিজিএমইএতে কর্মশালা

 

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়, যা তৈরি পোশাক খাতের সাময়িক কর্মহীন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি আরো কার্যকর করার এবং ডিজিটাল তথ্যভিত্তিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত টিএ-এসপিবিএস প্রকল্পের যৌথ উদ্যোগে ‘বেকার শ্রমিক সুরক্ষা কর্মসূচি’ এবং ‘শ্রম তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা’ বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, পোশাকশিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচিকে আরো শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে, কারখানা বন্ধ, দুর্ঘটনা বা মাতৃত্বকালীন ছুটির কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের দ্রুত সহায়তা প্রদান করতে একটি কার্যকর ডিজিটাল কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, "পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের শ্রমিকদের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা না গেলে শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে।"

 

তিনি আরো বলেন, সেন্ট্রাল ফান্ডের আওতায় পরিচালিত উদ্যোগগুলো সংকটে পড়া শ্রমিকদের সহায়তায় ইতিমধ্যে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, সরকার, বিজিএমইএ এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

বিজিএমইএর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া বলেন, "কারখানাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানো প্রয়োজন।" তিনি বেকারত্ব বা অন্য কোনো সংকটের সময়ে শ্রমিকদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে সঠিক তথ্য সংরক্ষণ এবং সময়মতো নিবন্ধনের ওপর গুরুত্ব দেন।

 

ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার ভ্যালেন্টিনা বলেন, "শ্রমিকদের জন্য একটি শক্তিশালী সামাজিক সুরক্ষাবেষ্টনী গড়ে তুলতে সরকার, শিল্প মালিক ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।" তিনি সাময়িক অর্থনৈতিক সংকটে পড়া শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পোশাক খাতের শ্রমিকদের দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত থাকবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং সেন্ট্রাল ফান্ডের পরিচালক তাহমিনা বেগম কর্মসূচিটির বিভিন্ন সুবিধা এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, কর্মসূচির আওতায় সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের সরাসরি ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

 

কর্মশালায় জানানো হয়, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় চালু হওয়া সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিমার্জিত রূপ হলো বেকার শ্রমিক সুরক্ষা কর্মসূচি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেন্ট্রাল ফান্ডের অধীনে পরিচালিত এ কর্মসূচির আওতায় কারখানা বন্ধ, দুর্ঘটনা বা মাতৃত্বকালীন ছুটির কারণে সাময়িকভাবে কর্মহীন শ্রমিকদের সরকার থেকে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সর্বোচ্চ তিন মাস নগদ সহায়তা প্রদান করা হয়।

কর্মশালায় কর্মসূচির জন্য আবেদন, সুবিধাভোগীর যোগ্যতা, নিবন্ধন পদ্ধতি এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক আল আমিন শ্রমিকদের তথ্যভাণ্ডার হালনাগাদ ও নির্ভুল রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "কারখানার বেতন-তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক না থাকলে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।"

জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের উপদেষ্টা মাহবুবুল সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ করেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিজিএমইএর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সেকশন ইনচার্জ ও ডেপুটি সেক্রেটারি শায়লা আক্তার নোভা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকার, বিজিএমইএ এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের এ ধরনের যৌথ উদ্যোগ পোশাকশিল্পে শ্রমিকবান্ধব, নিরাপদ এবং টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীদের জন্য নতুন এক সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের ব্যত্যয় ঘটিয়ে নিজস্ব উদ্যোগে বা স্বাধীনভাবে কাজ করা প্রবাসীদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বার্তায়।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ার্ক পারমিটের নিয়মের বাইরে গিয়ে প্রবাসীদের স্বাধীনভাবে কাজ করা স্পষ্ট আইন লঙ্ঘন। একই সঙ্গে দেশের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলার জন্য সব বিদেশী কর্মীকে আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, অপরাধের পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। প্রথমবার অপরাধের ক্ষেত্রে ১০ হাজার রিয়াল (প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা) জরিমানা, দ্বিতীয়বার ২৫  হাজার রিয়াল (প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা) জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হবে। আর তৃতীয় বা তার বেশিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির বিধান করা হয়েছে।

সৌদি শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ কর্মসংস্থান বন্ধের অংশ হিসেবে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় আইনগতভাবে নিবন্ধিত নিয়োগকর্তার বাইরে বা স্বাধীনভাবে প্রবাসীদের কাজ করা পুরোপুরি নিষিদ্ধ করা হলো।

যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রবাসীদের নিজ উদ্যোগে কাজ করতে বা অনুমোদনহীন নিয়োগে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। অবৈধ কর্মীদের নিয়োগ দেয়া, পরিবহন করা, আশ্রয় দেয়া বা গোপন রাখার অপরাধে পৃথক শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১ লাখ রিয়াল (প্রায় ৩২ লাখ ৮৩ হাজার) এবং কারাদণ্ড হতে পারে ছয় মাস পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%