০৫:৪৭ পি.এম
শানসি প্রদেশের একটি সরকারি পরিষেবা কেন্দ্রে এক ব্যক্তি এক্সকাভেটর (খননযন্ত্র) নিয়ে প্রবেশ করে তাণ্ডব চালান। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবের ফলে ভবনটির প্রবেশপথ ভেঙে যায় এবং বিভিন্ন অংশে ক্ষতি সাধিত হয়।
এই ঘটনা ঘটে ৯ নভেম্বর শিয়ান শহরের শিসিয়ান নিউ এরিয়ার ফেংদং নিউ সিটি গভর্নমেন্ট সার্ভিস সেন্টারে।
এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তবে কর্তৃপক্ষ এখনও জানায়নি কেন তিনি এমন একটি ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনার ফলে কোনো আহত হওয়ার খবর নেই।
আরও পড়ুন: ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ঠেকাতে ১২ মার্কিন সেনেটরের সতর্কতা
কেন্দ্রটির এক কর্মী চীনা গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই ভবনে কর্মরত কর্মী এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক্সকাভেটর দিয়ে সরকারি ভবনের প্রবেশপথ ভেঙে ফেলা হচ্ছে। এ সময় ভবনের বাইরের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির ১ নম্বর অংশে এক্সকাভেটরটি দিয়ে প্রবেশপথের সিঁড়ি, প্রধান সাইনবোর্ড এবং কাঁচের দরজায় আঘাত করা হয়।
এতে অন্তত ছয়টি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানান, ঘটনার সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও কেউ পরিস্থিতি থামানোর চেষ্টা করেনি। তবে ওই দিন বিকেলে কয়েকটি সেবা কাউন্টারে আবার কার্যক্রম শুরু হয়।
আল জাজিরার তথ্য অনুযায়ী, স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রামবাসীর বাড়িঘর ভেঙে ফেলার পর বকেয়া ক্ষতিপূরণ নিয়ে সৃষ্ট বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে হামলার পেছনে এটিই কারণ। ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে।
এদিকে, উল্লেখ্য যে, ঘটনার জন্য ব্যবহৃত যানটি বুলডোজার নয়, বরং একটি এক্সকাভেটর বা খননযন্ত্র। তাই বিভিন্ন প্রতিবেদনে এটিকে ‘বুলডোজার’ বলা হলেও তা সঠিক নয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা বিশ্ববিদ্যালয়ের এনভিডিয়ার চিপ সংগ্রহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন