০৯:৪৫ পি.এম
বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকার তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ২
এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন