ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নেতানিয়াহু ও আইজেনকোট কি একসঙ্গে সরকার গড়তে পারবেন?


নেতানিয়াহু ও আইজেনকোট কি একসঙ্গে সরকার গড়তে পারবেন?

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিরোধী নেতা গাদি আইজেনকোটকে একসঙ্গে ‘জাতীয় ঐক্যের সরকার’ গড়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর বক্তব্য, ইরানের হুমকি চিরতরে মোকাবেলা করতে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই জোট গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আইজেনকোট এই প্রস্তাবকে স্রেফ একটি ‘ধাপ্পাবাজি’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি হলো, বাইরের দৃঢ় বক্তব্য সত্ত্বেও আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টির মধ্যে সরকার গঠন নিয়ে গোপনে আলোচনা চলছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন লাভ করেছে, অন্যদিকে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। এছাড়া ফিলিস্তিনি দলগুলো ১৯টি আসন দখল করেছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রথমে আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন এবং আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছেন।

এখন ৬১ আসনের হিসাব মেলানোর ক্ষেত্রে আইজেনকোট বেশ সমস্যায় পড়েছেন। ফিলিস্তিনি দলগুলোর সমর্থন পেলে তার আসন সংখ্যা ৬৭ হয়ে যাবে এবং সহজেই সরকার গঠন সম্ভব হবে। কিন্তু আইজেনকোটের জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা আভিগদর লিবারম্যান এবং নাফতালি বেনেট ফিলিস্তিনি দলগুলোর সাথে জোট গঠনে একেবারেই রাজি নন।

আরও পড়ুন: মক্কার দিকে দুটি ড্রোন হামলা, সামরিক জোট ভূপাতিত করেছে

অন্যদিকে, নেতানিয়াহুর জোটে থাকা দুটি কট্টর ধর্মীয় দলকে নিজের দিকে টানতে পারলে আইজেনকোটের আসন ৬১ হবে। তবে সেই ধর্মীয় দলগুলো শর্ত দিয়েছে যে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে ছাড় দিতে হবে। আইজেনকোট এবং তার শরিকরা এই শর্তেও রাজি নন।

বিশ্লেষকরা মন্তব্য করছেন, নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে ব্যক্তিগত এবং রাজনৈতিক বিশ্বাসের অভাব রয়েছে। তাছাড়া, জোট গঠন করলেও প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে রয়েছে প্রধান দ্বন্দ্ব। আইজেনকোট স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর সাথে পালাবদল করে প্রধানমন্ত্রী হতে রাজি নন; সরকার হলে তা তার নেতৃত্বেই গঠিত হতে হবে।

আগামী মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার বদলানোর জন্য একটি ভোট অনুষ্ঠিত হবে, যা এই দুই নেতার সম্পর্কের প্রথম বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। সব মিলিয়ে, নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠন করতে ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই ক্ষমতায় থাকবেন। আর যদি কোনো সমঝোতা না হয়, তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোট অল্প সময়ের জন্য একটি সরকার গঠন করে দেশে নতুন নির্বাচনের ডাক দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপির সহায়তায় নিরাপদে বের হন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে

ঢাকা, ১৫ নভেম্বও ২০২৬ : ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব। গতকাল ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অলিম্পিক ক্রিকেটের পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজনের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, একই বছরে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব।

এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।

পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বে আটটি করে দল অংশগ্রহণ করবে। এই দলগুলোকে চারটি করে দুই গ্রুপে বিভক্ত করে খেলা হবে। প্রতিটি বাছাইপর্বে মোট ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে।

এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটি হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।

১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে। পুরুষ ও নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য ছয়টি করে দল লড়াই করবে। দলগুলোর যোগ্যতা মূলত মহাদেশীয় র‌্যাঙ্কিং এবং বাছাই টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হবে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র‌্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীর ওপর হামলা

রাজশাহীতে আদালত চত্বরে এক আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে, আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হামলার ফলে গুরুতর আহত হয়েছেন অ্যাডভোকেট ইয়ামিন আলী নামের আইনজীবী।

রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এই ঘটনা ঘটে। হামলার পর উপস্থিত জনতা কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এর ফলস্বরূপ, ওই আইনজীবীর করা একটি মামলায় রোববার আদালতে হাজির হয়ে অভিযুক্তরা জামিন লাভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়ামিন আলীকে কয়েকজন ঘিরে ধরে। এরপর তারা একযোগে হামলা চালান। হামলার সময় এলোপাতাড়ি মারধরের কারণে তার মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাঁদের কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আহত আইনজীবী ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার অভিযুক্তরা আদালত থেকে জামিন পাওয়ার পর আদালত চত্বরে অবস্থান নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা অতর্কিতভাবে হামলা চালান।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে

কৃষিভিত্তিক সমন্বিত টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের ভিত্তিতে দেশের উন্নয়ন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর মাধ্যমে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।

গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন রোববার বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’ প্রকল্পের উদ্বোধনের সময় গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন। তিনি জানান, এটি কোনো সাধারণ ব্যবসায়িক প্রকল্প নয়; বরং এটি টেকসই কৃষিব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একত্রিত করে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ। তিনি বলেন, "স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করা হয়েছে।

চারটি পৃথক উদ্যোগকে সমন্বিত ব্যবসায়িক কাঠামোর অধীনে পরিচালনা করা হবে। এর ফলে সামাজিক এবং ব্যবসায়িকভাবে সাধারণ মানুষের উপকার হবে। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%