ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

লিলির নতুন গ্লো সোপের উদ্বোধন, ত্বকের যত্নে সিরামের গুণ


লিলির নতুন গ্লো সোপের উদ্বোধন, ত্বকের যত্নে সিরামের গুণ

নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। সিরামের গুণাগুণ এবং ভিটামিন সি, ভিটামিন-ই ও শিয়াবাটারের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। নতুন এ সোপ ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ- এই তিন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

লিলি সিরাম গ্লো সোপের গুণাগুণের মধ্যে ভিটামিন-সি সিরাম ত্বককে উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন-ই সিরাম ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে ত্বকের সুরক্ষায় সহায়তা করে। শিয়াবাটার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, ফলে ত্বক নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লিলি সিরাম গ্লো সোপের উদ্বোধন করেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির চিফ বিজনেস অফিসার-সিবিও আবির আদনান। অনুষ্ঠানে রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকরা আর্কটিক ও অ্যান্টার্কটিকায় অভিযানে যাচ্ছেন

নতুন সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর বলেন, ‘লিলি বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড। এমন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। লিলি সিরাম গ্লো সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয় পণ্যকে বিশেষ করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বিশেষত্ব আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস লিলি সিরাম গ্লোস সোপ অল্প সময়ের মধ্যে মানুষের পছন্দের শীর্ষ সাবান হবে।’

লিলি সোপের নতুন ফর্মুলেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে আবির আদনান বলেন, ‘ভোক্তারা প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনে এখন অনেক বেশি সচেতন। তারা ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহৃত উপাদান এবং সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। সেই ভাবনা থেকেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন ও রিলঞ্চ।’

তিনি আরো বলেন, ‘লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এজন্যই গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে।’

আরও পড়ুন: প্রস্রাব ঘোলাটে হলে জানুন সম্ভাব্য কারণ ও চিকিৎসকের পরামর্শের গুরুত্ব

আধুনিক খুচরা বাজারে লিলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও নতুন সোপের সম্ভাবনা নিয়ে মডার্ন ট্রেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, দেশের আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় লিলির উপস্থিতি দিন দিন শুধু বাড়ছেই না, শক্তিশালী অবস্থান করে নিচ্ছে। বিভিন্ন সুপারশপ ও রিটেইল আউটলেটে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের যে আগ্রহ ও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে, উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। লিলি সিরাম গ্লো সোপের নতুন আগমন ক্রেতাদের এ আস্থাকে আরো শুধু বাড়াবে না, অন্য মাত্রায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে রিমার্কের সেলস অপারেশন পরিচালক কামাল হোসেন বলেন, রিমার্কের পণ্য প্রতিনিয়ত গুণগত মান ও বৈশিষ্ট্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এরই মধ্যে বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই অগ্রযাত্রায় লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণে ভোক্তাদের মন জয় করবে এবং বাজারে শীর্ষ স্থান দখল করবে।

ইউএসএ এফিলিয়েটেড ব্র্যান্ড লিলি-এর স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।

আরও পড়ুন: শিশুর আচরণে পরিবর্তন অশরীরী আত্মার ভর নয়, রোগের লক্ষণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে সেনা প্রত্যাহার করল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে সেনা প্রত্যাহার করল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী বিভিন্ন এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই পদক্ষেপটি সৌদি সমর্থিত হুথি বিরোধী সামরিক অভিযানের জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিদের অব্যাহত হামলার মুখে, ইয়েমেনি সরকারের সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে যে, তারা বাব আল-মান্দেব প্রণালীর উপকূলীয় এলাকা থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিয়েছে।

‘সাউদার্ন আর্মড ফোর্সেস’ নামে পরিচিত এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা এখন দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর এডেনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাইজ শহরে হুথিদের অবরোধ ভাঙার প্রচেষ্টায় মনোযোগ দেবে। এডেন বর্তমানে পশ্চিমা স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার সরকারি বাহিনীর পিছু হটার ঘোষণার ফলে হুথিদের নতুন করে এডেনের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে, সৌদি আরবের জন্য হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের চ্যালেঞ্জও স্পষ্ট হয়েছে।

২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর, পশ্চিমা স্বীকৃত সরকার দক্ষিণ উপকূলীয় শহর এডেনকে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া দলের ছাড়ার ঘোষণা দেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া দলের ছাড়ার ঘোষণা দেন

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি রবিবার বেলা ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন মিয়া সালথা উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সদস্য। ছাত্রজীবনে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সব পদ এবং দলীয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত পরিস্থিতি এবং রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ঘটনা, বঞ্চনা, হামলা-মামলা ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৭ বছর বয়সী এই প্রবীণ আওয়ামী লীগ নেতা।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন মিয়া জানান, ১৯৭৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি ২৫ বছর বিভিন্ন জনসেবামূলক দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯১ সালে অবিভক্ত নগরকান্দা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুইবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

এ ছাড়া একাধিকবার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

বক্তব্যের শেষ পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার রাজনৈতিক জীবন ও জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে যদি কোনো ভুল করে থাকি কিংবা কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। যারা সুখে-দুঃখে আমার ছায়ার মতো পাশে ছিলেন, তাঁদের অবদান আমি আজীবন হৃদয়ে স্মরণ রাখব।”

দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলার ইতি টানার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে তিনি তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%