প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী বিভিন্ন এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই পদক্ষেপটি সৌদি সমর্থিত হুথি বিরোধী সামরিক অভিযানের জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের অব্যাহত হামলার মুখে, ইয়েমেনি সরকারের সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে যে, তারা বাব আল-মান্দেব প্রণালীর উপকূলীয় এলাকা থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিয়েছে।
‘সাউদার্ন আর্মড ফোর্সেস’ নামে পরিচিত এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা এখন দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর এডেনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাইজ শহরে হুথিদের অবরোধ ভাঙার প্রচেষ্টায় মনোযোগ দেবে। এডেন বর্তমানে পশ্চিমা স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
রোববার সরকারি বাহিনীর পিছু হটার ঘোষণার ফলে হুথিদের নতুন করে এডেনের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে, সৌদি আরবের জন্য হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের চ্যালেঞ্জও স্পষ্ট হয়েছে।
২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর, পশ্চিমা স্বীকৃত সরকার দক্ষিণ উপকূলীয় শহর এডেনকে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন