০২:০০ এম
বিশ্বকাপে শক্তিশালী দলগুলো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কৌশল প্রায়ই দেখা যায়। কিন্তু এবার নরওয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচের একাদশে ১০টি পরিবর্তন এনেছে দলটি। দ্বিতীয় পর্ব নিশ্চিত হওয়ার পর তারকা ফুটবলার আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডসহ নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন নরওয়ের কোচ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন বেঞ্চের খেলোয়াড়রা।
তবে, একাদশে ১০টি পরিবর্তন করেও নরওয়ের পক্ষে বিশ্বরেকর্ড গড়া সম্ভব হয়নি। কারণ, ২০০৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে স্পেন পুরো একাদশই বদলে মাঠে নেমেছিল। এক ম্যাচ থেকে পরের ম্যাচে ১১ জন পরিবর্তনের সেই রেকর্ড এখনো অক্ষুণ্ন রয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে চিকিৎসক সংকটে গর্ভবতী নারীদের দূরের হাসপাতালে ছুটতে হচ্ছে
এর আগে, ২০১৮ বিশ্বকাপে জাপানের বিপক্ষে বেলজিয়াম এবং ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলও একাদশে ১০টি পরিবর্তন এনেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো নরওয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন