০৩:০৪ পি.এম
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে সিরাজগঞ্জে গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিন বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকালবেলা সিরাজগঞ্জ ডায়াবেটিস সমিতির উদ্যোগে সমিতির চত্বর থেকে একটি র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালির পর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. আরমান আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক হাসান বুলবুল, ডায়াবেটিস বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মীর শাখাওয়াত আলী, ডা. এ কে এম জিয়াউর কবীর, ডা. এহিয়া সরকার এবং নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম প্রমুখ।
আরও পড়ুন: ৭ নভেম্বর: বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ এবং সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহারের বৃদ্ধি ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। তাই ডায়াবেটিস রোগকে অবহেলা না করে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটা, সুষম খাদ্য গ্রহণ এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন