০৩:৩২ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আগামী ১৯ নভেম্বর বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’— শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জার্মানি, যা ইউক্রেনের মিত্রদের নিয়ে অনুষ্ঠিত হবে। এ তথ্য শুক্রবার দেশটির সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের অংশগ্রহণের কথা রয়েছে।
আরও পড়ুন: নিজের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিতেন নেতানিয়াহু, আত্মকথায় লিখলেন বাইডেন
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস জানিয়েছেন, বৈঠকে ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য দুটি বিষয় নিশ্চিত করা। প্রথমত, ২০২৭ সালে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে অর্থায়নের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, আসন্ন শান্তি আলোচনার বিষয়ে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো।’
এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যদিও আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হয়নি, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা চায় ইউরোপের দেশগুলোও আলোচনার টেবিলে উপস্থিত থাকুক।
আরও পড়ুন: আলাস্কার সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও
তবে মস্কো এখন পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়টিকে ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত করতে চায়।
জার্মানি ইউক্রেনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক, আর্থিক ও মানবিক সহায়তাকারী দেশ।
আরও পড়ুন: হরমুজে জাহাজ চলাচলে বীমা নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন