ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক আইইবির কাউন্সিল সদস্য নির্বাচিত


রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক আইইবির কাউন্সিল সদস্য নির্বাচিত

জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

এছাড়াও, আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে আরও তিনজন শিক্ষক নির্বাচিত হয়েছেন রুয়েট থেকে। নির্বাচিত শিক্ষকদের মধ্যে রয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।

সারা দেশে একযোগে গত ১২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষকেরা বিএনপির নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

আরও পড়ুন: ভাঙ্গায় প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান আগামী ১৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আটক ৩৭ জন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


মুন্সীগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আটক ৩৭ জন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য

মুন্সীগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬ ( বাসস ): মিছিলের উদ্যোগ গ্রহণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৭ জন কিশোরকে আটক করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লার চর এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাদের আটক করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানায়, আটককৃতরা ছাত্রলীগের কর্মসূচি পালনের উদ্দেশ্যে ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাতেন না: শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাতেন না: শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের ডিসেম্বরের কর্মসূচি ঠেকানোর জন্য কিছুই নেই। তিনি উল্লেখ করেন, "যদি আওয়ামী লীগ এতই শক্তিশালী হতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।"

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এই বক্তব্য দেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, "ভারতে পালিয়ে গিয়েও দেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। যদি আওয়ামী লীগ এতই শক্তিশালী হত তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেত না।"

সম্মেলনে, বর্তমান সরকারের বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, "ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও এ সরকারকে এখনই আমরা ফ্যাসিস্ট বলতে চাই না।" তিনি জানান, জাতির সামনে ওয়াদা দিয়ে তারা লঙ্ঘন করল, জুলাই সনদ না মেনে তারা প্রতারণা করল।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে মাতামাতি করার অভিযোগও করেন জামায়াত আমির। তিনি বলেন, "যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবে না।"

শিক্ষাখাতে চরম ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, "সারাদেশের স্কুল কলেজের কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে।"

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, "সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোন অন্যায়ের কাছে মাথা নত করব না, কোন অন্যায় সহ্য করব না।"

একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকার তরুণদের চাঁদাবাজি, দখলদারিত্বের দিকে ঠেলে দিয়ে সংকট তৈরি করছে। তিনি বলেন, "চাঁদাবাজি, মাস্তানি, খুন, ধর্ষণ ইত্যাদি খারাপ কাজে সরকার তরুণদের সংকটের মধ্যে ফেলে দিচ্ছে।"

জুলাই সনদের বাস্তবায়ন না করে সরকার আবার একদলীয় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, "যে সরকার দ্বিচারিতার সাথে জড়িত, তাদের দ্বারা জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়।"

সংবাদমাধ্যম বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে করা প্রতিবেদনের কথা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টার নিয়ে যেতে হবে’ এ কথা ভারতের বলার কোন অধিকার নাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তানকে ঈমান, তাকওয়া ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


সন্তানকে ঈমান, তাকওয়া ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

সন্তানের চরিত্র ও নৈতিকতার উন্নয়নে বাবা-মায়ের আচরণই প্রধান শিক্ষা হিসেবে গণ্য হয়। তাঁদের কথাবার্তা, কাজকর্ম এবং জীবনযাত্রা সন্তানের ব্যক্তিত্বের বিকাশে ব্যাপক প্রভাব ফেলে। তাই সন্তানকে ঈমান, তাকওয়া, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, পরোপকার এবং মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা অপরিহার্য।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী আব্দুল মালিক এতিমখানা ও লতিফিয়া মান্নিয়া হাফিজিয়া মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এসব কথা বলেন।

গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকে। মাহফিলের কার্যক্রম শুরু হয় জাকারিয়া নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বয়ানে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী উল্লেখ করেন, জিকিরের মাধ্যমে আখিরাতের নেক আমলের ভাণ্ডার বৃদ্ধি পায়। যখন বান্দা দুনিয়ার ব্যস্ততার মধ্যে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাঁর রহমত ও নৈকট্য দিয়ে সেই বান্দাকে স্মরণ করেন। দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ দূর করার একটি কার্যকরী উপায় হলো আল্লাহর জিকির।

তিনি আরও বলেন, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বাবা-মাকে নিজেদের মধ্যে উত্তম আচরণের উদাহরণ স্থাপন করতে হবে। কারণ, শিশুরা পরিবারের পরিবেশ এবং অভিভাবকদের জীবনাচরণ থেকেই অনেক কিছু শিখে থাকে। তাই সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

হযরত মাওলানা মো. আব্দুল খালিকের সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. শামসুল ইসলাম, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবারার এবং শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামীসহ অন্যান্য বিশিষ্ট উলামা-মাশায়েখ। মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন মাদরাসা ও এতিমখানার সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান আল-মাদানী, শিরণি বিতরণ ও বিশেষ দোয়ার মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক মাছের বাণিজ্য শত কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক মাছের বাণিজ্য শত কোটি টাকা

॥ আবু মোশাররফ রাসেল ॥

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : ভোরের আলো ফোটার পূর্বে, আবছা অন্ধকারে কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক এখানে ভিড় করে। শুরু হয় মাছ নামানো, দরদাম এবং নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে শত কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হয়।

কর্ণফুলী নদীর তীরে চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী স্থানে ৩.৯৮ একর জায়গায় গড়ে উঠা ফিশারিঘাট মাছের অন্যতম বৃহৎ পাইকারি বাজার হিসেবে পরিচিত। এক সময় এখানে কেবল সাগর থেকে আহরণ করা মাছের বেচাকেনা চলতো। তবে গত এক দশক ধরে দেশের বিভিন্নস্থানে বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছ বিক্রির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ঘাট। ফলে সাগর, নদী, পুকুর ও মৎস্যখামারের মাছের সমন্বিত কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ফিশারিঘাট।

সরেজমিনে দেখা যায়, আকাশে তখনও পুরোপুরি আলো ফোটেনি। ঘাটে এসে ভিড়েছে অনেক মাছবোঝাই ট্রলার। বোটের ভেতর থেকে ঝুঁড়ি ও ক্যারেটে নামানো হচ্ছে মাছ। শ্রমিকদের হাঁকডাক, ঝুঁড়ি টানাটানি, আড়তদারদের দরদাম এবং ক্রেতাদের দরকষাকষিতে মুখর হয়ে উঠেছে চারপাশ। কোথাও স্তূপ করে রাখা হয়েছে রুপালি ইলিশ, কোথাও রূপচাঁদা, কোরাল, লাক্ষা, লইট্টা, ছুরি, পোয়া, ফাইস্যা, পারশে, টুনাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। বড় মাছের পাশে ছোট মাছের ঝুড়ি, কোথাও চিংড়ি, আবার কোথাও মিশ্র প্রজাতির মাছের স্তূপ রয়েছে।

ফিশারিঘাটের বাণিজ্য শুধুমাত্র সাগরের মাছের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যখামার, পুকুর ও জলাশয়ে উৎপাদিত মাছও মিনি ট্রাকে করে নিয়ে আসেন ব্যবসায়ীরা। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙ্গাশ, তেলাপিয়া, গ্রাস কার্পসহ নানা প্রজাতির চাষের মাছও এখানে নিয়ে আসা হচ্ছে।

মাছ নামানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় আরেক কর্মযজ্ঞ। কোথাও বড় বড় বরফের খণ্ড ভাঙছেন শ্রমিকেরা, কোথাও বরফকল থেকে বরফ আনা হচ্ছে, আবার কোথাও মাছের ঝুঁড়িতে বরফ মিশিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। মাছের সতেজতা ধরে রাখতে বরফের চাহিদা এখানে বিপুল। বরফকল, বরফ পরিবহন, ভাঙা ও সরবরাহের কাজে যুক্ত রয়েছেন বহু শ্রমিক। মাছের পাশাপাশি বরফের ব্যবসাও তাই ফিশারিঘাটের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।

সেই আবছা অন্ধকারে ফিশারিঘাটে হাজারো মানুষের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই নেই। নগরীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন, তেমনি দেশের নানা প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে ভিড় করেন। মাছ কেনার পর তা বরফে সংরক্ষণ করে ট্রাক ও অন্যান্য পরিবহনে তোলা হয়। এরপর সড়কপথে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলার বাজারে। প্রতিদিন শত কোটি টাকার মাছ কেনাবেচার এই বাজারে মাছের সরবরাহ, চাহিদা ও দরদামের ওপর নির্ভর করে বহু ব্যবসায়ীর লাভ-লোকসান।

পুরাতন ফিশারিঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাসসকে বলেন, ‘ফিশারিঘাটে মাছের ১০৩টি আড়ত রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে এগুলো ‘গদি’ নামে পরিচিত। সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা এসব গদি বরাদ্দ পেয়েছেন। প্রতিটি গদির মালিকের অধীনে রয়েছে একাধিক বোট বা ট্রলার। তাদের তত্ত্বাবধানে সাগরে মাছ ধরতে যান জেলেরা।’

ফিশারিঘাটের মেসার্স শাহ ওমর ট্রেডিং এর সত্ত্বাধিকারি বা আড়তদার মোহাম্মদ সেলিম বাসসকে বলেন, ‘সাগর থেকে মাছ ধরে আসা বোটগুলো গদির তত্ত্বাবধানে মাছ বিক্রি করে। এখানকার ১০৩টি গদি ঘিরে প্রতিদিনই এখানে শত কোটি টাকার মাছ বেচাকেনা হয়। ফিশারিঘাটের কর্মসজ্ঞে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এ ঘাটের মাছেই সচল থাকে পুরো শহরের বাজারগুলো।

ফিশারিঘাটের শত কোটি টাকার বাণিজ্যের প্রধান কারিগর জেলেরা। উত্তাল সাগরে দিনের পর দিন মাছ ধরার কাজে নিয়োজিত থাকেন তারা। কখনো প্রতিকূল আবহাওয়া, কখনো ঢেউয়ের সঙ্গে লড়াই, কখনো দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান—সব মিলিয়ে তাদের কাজ অত্যন্ত পরিশ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ। তবে তাদের অধিকাংশই বোটের মালিক নন, মাছের ব্যবসার অংশীদারও নন। তারা কাজ করেন দিনমজুর হিসেবে। দিন হিসেবে নির্ধারিত মজুরি পান তারা।

ফিশারিঘাটে কথা হয় সাগর জলদাসের সাথে। তিনি বলেন, ‘মাছ ধরাটা আমাদের বাপ-দাদার পেশা। এটা করেই বাঁচি। মাছ বেশি পড়ুক আর কম পড়ুক আমাদের বেতন নির্ধারিত।’

আরেক জেলের অভিজ্ঞতায় উঠে আসে নিষেধাজ্ঞার সময়ের কষ্টের কথা। ‘মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকলে আমাদের কাজ থাকে না। তখন ধারদেনা করে সংসার চালাতে হয়। তবে এখন সরকার চাল ও নগদ সহায়তা দেওয়ায় সেই কষ্ট কিছুটা লাঘব হয়।’

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বাসসকে বলেন, ‘নতুন ফিশারিঘাট চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার। এটা সব সময় কর্মচঞ্চল থাকে এবং এখানে প্রতিদিন শত কোটি টাকার মাছের বেচাকেনা হয়।’

মৎস্য বিভাগের কর্মকর্তারা নিয়মিত বাজারটি পরিদর্শন করেন জানিয়ে তিনি বলেন, ‘মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ১৯৯৭ অনুযায়ী মাছের গুণগত মান, ভেজালমুক্ত ও নিরাপদ মাছ বিক্রি এবং আইনবহির্ভূত মাছের বেচাকেনা হচ্ছে কি না, তা তদারকি করেন তারা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ফিশারিঘাটের ৬৮টি গদি মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স নিয়েছে। কিছু গদি কৃষি বিপণন অধিদপ্তর থেকেও লাইসেন্স নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%