০৩:৫৬ পি.এম
গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল জাম শুধুমাত্র স্বাদই নয়, পুষ্টিগুণে সমৃদ্ধ। এই ফলে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য বেশ উপকারী। বিশেষ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে জামের ভূমিকা অনেক।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখন জাম খাওয়া হয়, তখন কিছু খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এতে গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা অস্বস্তির মতো বিভিন্ন সমস্যা হতে পারে। তাই জাম খাওয়ার সময় কিছু বিষয়কে খেয়াল রাখা প্রয়োজন।
আচার খাওয়ার আগে সতর্কতা গ্রহণ করা উচিত। জাম এবং আচার—দুটোই অম্লধর্মী খাবার। একসঙ্গে খেলে পাকস্থলীতে অম্লের পরিমাণ বেড়ে যেতে পারে। এর ফলে বুকজ্বালা, অম্বল বা খাদ্যনালিতে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই জাম ও আচারের মধ্যে অন্তত এক ঘণ্টার ব্যবধান রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: রাশেদ খাঁন: আগামী তিন মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে
হলুদযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। হলুদ উপকারী হলেও জামের সঙ্গে খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি সৃষ্টি হতে পারে। বমিভাব বা জ্বালাপোড়ার মতো সমস্যাও হতে পারে। সুতরাং জাম খাওয়ার আগে বা পরে হলুদযুক্ত খাবারের ক্ষেত্রে কিছুটা সময়ের ব্যবধান রাখা বেশি ভালো।
ভাজাপোড়া এবং অতিরিক্ত মিষ্টি খাবার থেকে দূরে থাকা উচিত। জাম তুলনামূলক দ্রুত হজম হয়ে যায়। অপরদিকে, ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার হজম হতে বেশি সময় নেয়। তাই এসব খাবার একসঙ্গে খেলে হজমতন্ত্রের ওপর চাপ পড়ে। এতে গ্যাস, পেট ফাঁপা বা ভারী লাগার সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জাম খাওয়ার অন্তত এক থেকে দুই ঘণ্টা পরে এসব খাবার খাওয়া উচিত।
জামের পরপরই দুধ পান না করা উচিত। জাম খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ পান করলে হজমের সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে গ্যাস, পেটব্যথা বা অস্বস্তি হতে পারে। এতে জাম খাওয়ার পর অন্তত এক থেকে দুই ঘণ্টা বিরতি দিয়ে দুধ পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, পানি পান করতেও সতর্ক থাকা প্রয়োজন। জাম খাওয়ার পরপরই পানি পান করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এতে অম্বল বা বদহজমের ঝুঁকি বাড়তে পারে। তাই জাম খাওয়ার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পানি না খাওয়াই ভালো বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আরও পড়ুন: দুই বছরেও কর্ণফুলী নদীর দখলদারদের তালিকা দিতে পারেনি প্রশাসন
বিশেষজ্ঞদের মতে, জাম একটি অত্যন্ত উপকারী ফল। কিন্তু সঠিক নিয়ম মেনে না খেলে এর উপকারিতার পরিবর্তে হজমের সমস্যায় আক্রান্ত হতে পারে। তাই সঠিক সময়ে ও সঠিকভাবে জাম খেলে এর পুষ্টিগুণ পুরোপুরি উপভোগ করা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন