০৩:৫৬ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৩২ পিস ইয়াবাসহ সিরাজ গাজী ওরফে সিজন গাজী নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) রাতে উপজেলার চরামদ্দি ইউনিয়ন থেকে চরামদ্দি পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ রবিবার (৭ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সিরাজ গাজী চরামদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিয়ারচর পশ্চিম চরামদ্দি এলাকার জব্বার গাজীর ছেলে।
আরও পড়ুন: গাইবান্ধায় সাংবাদিকদের পরীমনিকে বয়কটের ঘোষণা
পুলিশ সূত্রে জানা যায়, চরামদ্দি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে শনিবার রাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিজন গাজীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত সিরাজ গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন চিরুনি অভিযান সর্বদা অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: রংপুরে জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীকে ক্রেস্ট প্রদান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন