০৩:৫৯ পি.এম
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটা বর্ষ ২০২৬-২৭ এর নির্বাহী বোর্ড নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান।
শনিবার (৬ জুন) নির্বাচন কমিশনের প্রধান কমিশনার রোটারেক্ট (পিপি) মো. মাসুম বিল্লাহ এবং কমিশনের সদস্য রোটারেক্ট (পিপি) মো. আবিদুর রহমান ও রোটারেক্ট (পিপি) শেখ শাকিল আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এটিকে শুধুমাত্র একটি পদ হিসেবে নয়, বরং একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছি।”
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব
তিনি আরও বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাবের সকল উদ্যোগকে সবার কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।”
সভাপতি নাজমুস সাকিব বলেন, “রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা এবং নেতৃত্বগুণের বিকাশে কাজ করে আসছে।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এই রোটা বর্ষে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে সক্ষম হব। পাশাপাশি অতীতের সকল সাফল্যকে অতিক্রম করে নতুন মানদণ্ড স্থাপন করতে পারব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রোটারি ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে কাজ করছে।
আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন