০৪:৫৯ পি.এম
কুমিল্লা, ৩ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের পক্ষ থেকে শিল্প কারখানার শ্রমিকদের বিশৃঙ্খলা রোধ, নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালিত হয়, যেখানে জেলা পুলিশের সকল ইউনিট এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ অংশ নেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশাল নগরীতে ডিবি পুলিশের আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান
তিনি জানান, শিল্প কারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী মাসুদ রানাকে (২৬) শনাক্ত করে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এছাড়া, জেলার বিভিন্ন থানার এলাকা এবং কুমিল্লা মহানগরীতে অভিযান চালিয়ে মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোন নিরপরাধ মানুষের হয়রানি যাতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
আরও পড়ুন: রংপুরে ৩৩ ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন