১১:১১ পি.এম
কক্সবাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে সংগঠনটির জেলা পর্যায়ের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি গত ২ নভেম্বর কক্সবাজার শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল ড্যাব-কক্সবাজারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে সদস্যদের মতামত ও প্রস্তাব গ্রহণ করা। দীর্ঘ আলোচনা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের রূপরেখা প্রণয়ন করা হয় এবং কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সম্ভাব্য সদস্যদের নাম প্রস্তাব করা হয়।
সভাটি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক। সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ড্যাব-কক্সবাজারের পক্ষ থেকে বিভাগীয় সাংগঠনিক টিমকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও ড্যাব-কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক ডা. মিছবাহ উদ্দীন আহমদ।
আরও পড়ুন: দুপুর পর্যন্ত বিদ্যুৎ পাবেন না সুনামগঞ্জের ৩৫ হাজার গ্রাহক
পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন ড্যাব-কক্সবাজারের সদস্য ডা. ইউসুফ আলী। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় ড্যাবের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের অংশগ্রহণ এবং নতুন কমিটি গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কক্সবাজারের সর্বস্তরের সদস্যদের জন্য উন্মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়, যেখানে উপস্থিত সদস্যরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সভাপতি ডা. মো. তমিজউদ্দীন আহমেদ মানিক, যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী ও ডা. এস এম সরোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ডা. সামশুল আরেফিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ ইকবাল, সহ-চিকিৎসক কল্যাণ সম্পাদক ডা. মো. সাদ্দাম হোসেন, ডা. রাজেদ আল হাসান ও ডা. মেহেদি হাসান।
ড্যাব-কক্সবাজারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এবং সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ আয়ুব আলী।
আরও পড়ুন: মাদক-জুয়া-যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে: ত্রাণমন্ত্রী
সভা সঞ্চালনা করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন