০৮:১৭ এম
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ৬ ঘণ্টা বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন অবস্থায় থাকবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সুনামগঞ্জের রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য ৩৩ কেভি বাস শাটডাউন রাখা হবে। এর ফলে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে, যা সংশ্লিষ্ট সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ইসলাম অস্বীকার করলেন হেফাজতের আমির বাবুনগরী
এই সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন