ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

চাঁদপুরে একাধিক মামলার আসামি ডাকাত সর্দার মো. নাহিদ গ্রেফতার


চাঁদপুরে একাধিক মামলার আসামি ডাকাত সর্দার মো. নাহিদ গ্রেফতার

চাঁদপুরের আলোচিত ডাকাত সর্দার ও একাধিক হত্যা এবং দস্যুতা মামলার পলাতক আসামি মো. নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, প্রায় এক ডজন মামলার পলাতক আসামি মো. নাহিদ মোহনপুরের একটি বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জাবীর হাসনাইন সানীব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা

পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদের বিরুদ্ধে চাঁদপুর ছাড়াও মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও কুমিল্লার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি এবং মাদকের অন্তত এক ডজন মামলা রয়েছে। সে একজন ডাকাত সর্দার। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

নাহিদের কাছে কোনো অবৈধ অস্ত্র রয়েছে কি না এবং তার সহযোগীরা কোথায় আত্মগোপনে আছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের মেঘনা নদীতে নৌ-দস্যুতা ও হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল নাহিদ।

আরও পড়ুন: পাবনায় ছাত্রীনিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবর-ভাবির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


দেবর-ভাবির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন

যশোরের কেশবপুরের আলেক ও মাজেদা দম্পতির হত্যার ঘটনার তদন্তে পুলিশ রহস্য উদঘাটন করেছে। মূলত প্রতিবেশী দেবর ও ভাবির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় তাদের খুন করা হয়েছিল। এই ঘটনায় জড়িত নারীর নাম এবং তার দেবরের নামসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের সরদারপাড়ার নুর ইসলামের স্ত্রী জেসমিন বেগম (৩৮) এবং একই এলাকার কেসমত সরদারের ছেলে মোস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, গত ৩১ অক্টোবর রাতে কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে আলেক ও মাজেদার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের একপর্যায়ে সোমবার (২ নভেম্বর) হত্যায় জড়িত জেসমিন বেগম ও মোস্তফা কামাল নামে দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ৩০ অক্টোবর জুমার নামাজের পর মোস্তফা প্রতিবেশী ভাবি জেসমিনকে নিয়ে মাঠে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন; যা দেখে ফেলেন মাজেদা। পরে মাজেদা তার স্বামী আলেককে বিষয়টি জানান। ঘটনার প্রচার হওয়ার আশঙ্কায় মাজেদা ও তার স্বামীকে হত্যার পরিকল্পনা করা হয় এবং তাদের মাঠে ডেকে নিয়ে যান জেসমিন।

এরপর মোস্তফা ধারালো অস্ত্র দিয়ে আলেককে আঘাত করেন এবং মাজেদাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। পরে দুজনের মরদেহ সেচ মেশিনের গর্তে ফেলে চলে যান তারা।

সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক আরও জানান, আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজই তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা প্রতিরোধ, চোরাচালানসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অপরদিকে, বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) দলজিত সিং।

বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সীমান্ত হত্যা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। এ প্রেক্ষাপটে সীমান্তে প্রাণহানি রোধ, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংযম ও পেশাদারত্ব বজায় রাখা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুই পক্ষের আলোচনা বিশেষ তাৎপর্য বহন করে।

বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পারস্পরিক আলোচনা, সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করে। সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনাকে ফলপ্রসূ, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে অভিহিত করে। তাদের প্রত্যাশা, আলোচনায় উঠে আসা বিষয় এবং গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন সীমান্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা, বৈধ বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত যোগাযোগ ও দ্বিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, চোরাচালান বন্ধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে দুই বাহিনীর কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


কুমিল্লা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন গ্রেপ্তার

কুমিল্লা শহরের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লা নগরীতে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে আটক করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে সুমন দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল রুমীকে আত্মসমর্পণের শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


শাহজালাল রুমীকে আত্মসমর্পণের শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন। জামিনের শর্ত হিসেবে তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং এডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার বিবরণে দেখা যায়, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের কারণে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আইনি প্রতিকার চেয়ে শাহজালাল রুমী গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার শুনানির পর আদালত তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%