০৬:০৫ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) প্রথম ভোটকেন্দ্র খুলেছে ভারমন্ট অঙ্গরাজ্যে। নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, ইন্ডিয়ানা, মেইন, নিউইয়র্ক ও কেন্টাকিতে সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
এই নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের মধ্যে ৩৫টি এবং উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও অনুষ্ঠিত হবে।
নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়ন সংক্রান্ত পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। অপরদিকে, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখা ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫৩টি। অন্যদিকে, ডেমোক্র্যাট এবং তাদের সঙ্গে জোটবদ্ধ স্বতন্ত্র সিনেটরদের আসন সংখ্যা ৪৭টি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের আরও চারটি আসন বাড়াতে হবে।
এবারের নির্বাচনে প্রায় ২১ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ইতোমধ্যে প্রায় ৫ কোটি ৮০ লাখ ভোটার আগাম ভোট প্রদান করেছেন। তারা সরাসরি আগাম ভোট এবং ডাকযোগে ব্যালট পাঠানোর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা থেকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা) বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র বন্ধ হতে শুরু করবে। এরপর প্রথম ফলাফল আসার আশা করা হচ্ছে। তবে সব আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা ও দ্য গার্ডিয়ান
আরও পড়ুন: ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন