ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বম্ভরপুরে ১৫০ পিস ই*য়া*বা*সহ মা*দ*ক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র


বিশ্বম্ভরপুরে ১৫০ পিস ই*য়া*বা*সহ মা*দ*ক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মুজিবুর (৫০)।
‎পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়ার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
‎গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে (২৩:২০ ঘটিকা) বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামের মৃত ইন্নছ আলীর বসতবাড়ির উঠান থেকে মো. মুজিবুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
‎বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে রোটারী ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়ক উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


দিনাজপুরে রোটারী ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়ক উপকরণ বিতরণ

দিনাজপুর, ২১ নভেম্বর ২০২৬ : আজ দিনাজপুর রোটারী ক্লাবের উদ্যোগে এবং রোটারী ক্লাব অব ঢাকা’র সহযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর দুইটায় সদর উপজেলার রাজা রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রোটারী ক্লাবের ‘স্লিপিং কিডস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড’ প্রকল্পের আওতায় এই শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত ছিল শুকনো খাবার, কলা, ডিম, বিস্কুট, পানি এবং স্লিপিং কিডস হিসেবে মশারী, বালিশ, চারসেট জামা, স্যান্ডেল, টিফিন বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, কম্বল, গরম কাপড় প্রভৃতি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোটারী ক্লাবের রংপুর জোনের কো-অর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান এ কে এম আব্দুস সালাম তুহিন, দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাড. হুসনা-উল-আসমা, রোটারিয়ান রনজিত কুমার সিংহ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া রোটারী ক্লাব অব ঢাকার শেখ নাহার মাহমুদ, রফিকুল ইসলাম রাউলি, মো আনোয়ার হোসেন প্রমুখও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ সালের কোপা আমেরিকার আসর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ সালের কোপা আমেরিকার আসর

২০২৮ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছেন। ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এই তথ্য নিশ্চিত করেছেন।

যদিও সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়নি, তবে কলম্বিয়ার বারানকুইলায় কনমেবল বোর্ডের সাম্প্রতিক সভার পর বিষয়টি প্রকাশ্যে এসেছে।

মনিক দানেলোর রিপোর্ট অনুযায়ী, সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে ডোমিঙ্গেজ নিশ্চিত করেছেন যে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পরবর্তী আসর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ পাবে, যা গত চারটি আসরের মধ্যে দ্বিতীয়বার হবে। এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকা মার্কিন মুলুকে অনুষ্ঠিত হয়েছিল। ১৬ দলের সেই জমজমাট আসরে কলম্বিয়াকে পরাজিত করে শিরোপা ধরে রেখেছিল আর্জেন্টিনা।

তবে ২০২৮ সালের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম নিয়ে কনমেবল এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তাই বোর্ড সভায় জানানো তথ্যের ভিত্তিতে আপাতত এই সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বসতবাড়ি থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


কক্সবাজারে বসতবাড়ি থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় একটি বসতবাড়ি থেকে বন বিভাগের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর শঙ্খিনী সাপ। উদ্ধার হওয়ার পর সাপটিকে ধোয়াপালং বিটের মিনি বান্দরবান-সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের মৌলভীপাড়ার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন জালিয়াপালং বিটের কর্মকর্তা ফরেস্টার মো. রোকনুজ্জামান।

বন বিভাগের সূত্রে জানা যায়, ওই বাড়িতে কয়েক দিন ধরে সাপটির উপস্থিতি ছিল। কখনো দিনের বেলায় ঘরে ঢুকে পড়ছিল, আবার সন্ধ্যায় বের হয়ে যাচ্ছিল। বিষয়টি জানার পর ফরেস্টার মো. রোকনুজ্জামান বাড়িতে গিয়ে সাপটির অবস্থান শনাক্ত করেন। এরপর প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে গর্ত খুঁড়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটি উদ্ধার করেন। উদ্ধার শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে সাপটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

ফরেস্টার মো. রোকনুজ্জামান বলেন, উদ্ধার করা সাপটি শঙ্খিনী প্রজাতির এবং এটি বাংলাদেশের অন্যতম বিষধর সাপ। তবে সাধারণত এটি শান্ত স্বভাবের। সন্ধ্যার সময় এ সাপটি বেশি চলাচল করে এবং ইঁদুরসহ বিভিন্ন প্রাণী ও অন্যান্য বিষধর সাপকে শিকার করে। সুতরাং, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, শঙ্খিনী সাপ সাধারণত মানুষের প্রতি আক্রমণাত্মক হয় না। তবে যদি অসাবধানতাবশত এর গায়ে পা পড়ে বা নিজেকে বিপদগ্রস্ত মনে করে, তখন আত্মরক্ষার্থে কামড় দিতে পারে। এটি বিষধর হওয়ায় সাপের কামড়ের শিকার হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ধার হওয়া বন্যপ্রাণীকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি জানালেন রোজিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি জানালেন রোজিনা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বেশ কিছু মাস ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করছেন এই অভিনেতা। বর্তমানে তিনি লন্ডনে তার মেয়ের বাসায় অবস্থান করছেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাতের পর ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন রোজিনা।

সম্প্রতি রোজিনা লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন। তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন এই অভিনেতা। শুধু সাক্ষাৎ নয়, তারা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করেছেন।

রোজিনা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তিনি আরো লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগির দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা লন্ডনে শুরু হয়। সেখানে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা চলেছে। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন।

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার সুস্থতার খবরের অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। রোজিনার দেওয়া নতুন আপডেটে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%