প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মুজিবুর (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়ার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে (২৩:২০ ঘটিকা) বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামের মৃত ইন্নছ আলীর বসতবাড়ির উঠান থেকে মো. মুজিবুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন