০৬:১২ পি.এম
নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করার পর, এখন আলোচনা চলছে তার বিপরীতে কে অভিনয় করবেন। হলিউডের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীর নাম শোনা গেলেও, এখনও পর্যন্ত কাউকে চূড়ান্ত করা হয়নি।
গত ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস প্যাটিনসনকে নতুন বন্ড হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই তার বিপরীতে কে থাকবেন, সেই বিষয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।
সম্ভাব্য তালিকায় সবচেয়ে আলোচিত নাম জেন্ডায়া। প্যাটিনসনের সঙ্গে তার পূর্বে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও আলোচনায় রয়েছে সিডনি সুইনি, জোডি কোমার, আনিয়া টেলর-জয়, ফ্লোরেন্স পিউ এবং জেমা চ্যানের নাম। প্যাটিনসনের সঙ্গী অভিনেত্রী ও সংগীতশিল্পী সুকি ওয়াটারহাউসের নামও শোনা যাচ্ছে। তবে এসবই জল্পনা; আনুষ্ঠানিকভাবে কোনো অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: লোকগানে নতুন প্রজন্মের ছয় শিল্পীর এক মঞ্চে পরিবেশন
কেমন হবে ‘বন্ড গার্ল’
নতুন সিনেমায় ‘বন্ড গার্ল’ চরিত্রটি কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে। চলচ্চিত্র সমালোচকদের মতে, আগের মতো শুধু বন্ডের প্রেমিকা বা আকর্ষণীয় নারী হিসেবে চরিত্রটি উপস্থাপন করা উচিত নয়। নারী চরিত্রের নিজস্ব পরিচয়, লক্ষ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন।
তাদের মতে, চরিত্রটি হতে পারে দক্ষ গোয়েন্দা, সহযোগী কিংবা শক্তিশালী খলনায়িকা, যিনি প্রয়োজনে বন্ডকেও বুদ্ধিতে হারাতে পারেন।
নির্মাতারা শেষ পর্যন্ত কাকে বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি জানালেন রোজিনা
সূত্র : বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন