০৪:৫৪ পি.এম
বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ দর্শকদের ভালোবাসায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। এই সুখবরটি অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মাহি তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, মিস ইউনিভার্সে দর্শক ভোটের মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। ১০.২ মিলিয়ন ভোট পেয়ে সামিরা খান মাহি শীর্ষ অবস্থানে রয়েছেন।
পোস্ট থেকে জানা যায়, মাহির পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিউবার সুন্দরী মিয়া ডিও, যিনি ৬.৩ মিলিয়ন দর্শক ভোট পেয়েছেন।
আরও পড়ুন: শতবর্ষ পেরিয়ে শৈশবের ভালোবাসায় অমলিন ‘উইনি-দ্য-পুহ’
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়ানমারের সুন্দরী মে গ্রেস পাররি, যিনি ২.২ মিলিয়ন ভোট পেয়েছেন। চতুর্থ অবস্থানে রয়েছেন স্পেনের সুসানা মেডনা, যিনি ১.৩ মিলিয়ন দর্শক ভোট পেয়েছেন। পঞ্চম অবস্থানে রয়েছেন ইকুয়েডরের সুন্দরী ডালিয়া বুকারাম, যিনি ১.১ মিলিয়ন ভোট পেয়েছেন।
নিকারাগুয়ার সুন্দরী জেসমিন উলানডিওরড সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন, তার ভোট সংখ্যা ১ মিলিয়ন। সপ্তম অবস্থানে রয়েছেন ভেনেজুয়েলার সুন্দরী ক্লারা ভেগাস গোয়েজ, যিনি ৯৬৩ দর্শক ভোট পেয়েছেন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর অনুষ্ঠিত হচ্ছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে। ১১৬ জন প্রতিযোগী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এতে অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: মেহজাবীন চৌধুরী: আশির দশকের বাঙালি বধূর সাজে ইশরাতের স্নিগ্ধতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন