ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত


তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ালোভায় প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  খবর রয়টার্সের।.

তবে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই দুর্ঘটনায় পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ইয়ালোভায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় তাদের বিমানবাহিনীর একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়। পাইলট সফলভাবে ইজেক্ট করে বের হয়ে এসেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য একটি বিস্তারিত তদন্ত শুরু করার কথাও উল্লেখ রয়েছে ওই বিবৃতিতে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

 

জানা গেছে, ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে যখন প্রশিক্ষণ চলছিল, তখন এই দুর্ঘটনাটি ঘটে। সামরিক বিমানটি মূলত ইয়ালোভার চিফলিককয় জেলার তাসকোপ্রু শহরের ১৮তম মেইন জেট ঘাঁটির কাছাকাছি একটি স্থানে বিধ্বস্ত হয়।

পাইলট প্যারাসুটের মাধ্যমে প্রাণে বেঁচে যাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে মেডিকেল ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়। উদ্ধারের পরে চিকিৎসার জন্য পাইলটকে ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিধ্বস্ত হওয়া এফ-১৬ যুদ্ধবিমানটি তুরস্কের এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত ছিল বলেও জানা গেছে।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ১৩ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ এম


আজকের নামাজের সময়সূচি: ১৩ আগস্ট ২০২৬

সালাত বা নামাজ ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ হিসেবে বিবেচিত। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য নামাজ পড়া ফরজ। কিয়ামতের দিন প্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের জন্য। যতই ব্যস্ততা থাকুক না কেন, নামাজের ওয়াক্ত অনুযায়ী ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিটি মুসলমান নর-নারীর জন্য ফরজ হলো সময়মতো নামাজ পড়া। এজন্য এই প্রয়োজনীয় বিষয় হলো, নামাজের সময়সূচি জানা।

আজকের নামাজের সময় সূচি শুরু হচ্ছে-

ফজর- ০৪: ১৩ মিনিট

যোহর- ১২: ০৭ মিনিট

আসর- ০৪: ৩৯ মিনিট

মাগরিব- ০৬: ৩৮ মিনিট

এশা- ০৭: ৫৬ মিনিট

নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গৃহীত হয়। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি, আত্মাকেও পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ এম


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, এই সিদ্ধান্তটি তিনি পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে নিয়েছেন। তিনি আগামী আগস্ট মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। এই তথ্যটি সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার (১২ আগস্ট) ক্যারোলিনের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন।

গত মে মাসে, ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি এক বিবৃতিতে জানান যে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ এবং ব্যস্ত পদে কাজ করার ফলে, তিনি তার দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। সেইসাথে রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১০ এম


ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ইউরোপীয় দেশগুলো যদি অব্যাহতভাবে রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করতে থাকে, তবে রাশিয়া পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি, পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, ইউরোপে অনেক তেল বহনকারী রাশিয়ার জাহাজ আটক করা হয়েছে। এমনকি তাদের জব্দ করা এসব জাহাজের তেল বা পণ্য বিক্রি করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এই ঘটনার জন্য পুতিন ‘জলদস্যুতা ও ডাকাতি’ শব্দগুলো ব্যবহার করেছেন এবং বলেছেন, যদি এইরকম চলতে থাকে, তবে রাশিয়া যেখানে প্রয়োজন সেখানে পাল্টা ব্যবস্থা নেবে। তিনি ইউরোপকে উচিত জবাব দিতে রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি মহড়ার সময় এই হুঁশিয়ারিটি জারি করেন পুতিন। একই সাথে, তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উপর অভিযোগ করেছেন যে, তারা এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা এবং উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী।

এদিকে, ইউক্রেন যুদ্ধের সময়, রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১২ এম


টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নতুন আইনি সংকট সৃষ্টি হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য গণমানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।  খবর দ্য গার্ডিয়ানের।

যে দুটি সংস্থা এই মামলা করেছেন, তাদের নাম হলো ‘দ্য ইন্টারসেপ্ট’ এবং ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’। তাদের অভিযোগ, ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা অপব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থে লাভবান হচ্ছেন, যা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং অসাংবিধানিক।

মামলার কেন্দ্রবিন্দু হলো ‘ট্রুথ এপিআই’ নামে একটি বিশেষ সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবা। এই সেবার আওতায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মাসে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি দেয়, তবে তারা প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পোস্ট বা সরকারি ঘোষণা সাধারণ জনগণের আগেই পেতে পারেন।

ধরি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন শুল্ক বা ট্যাক্স তেলের ওপর আরোপ করতে যাচ্ছেন। তখন তিনি নিয়ম অনুযায়ী এই খবরটি তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করবেন। এই পরিস্থিতিতে, যারা ‘ভিআইপি’ গ্রাহক হিসেবে মাসে ১ লাখ ডলার পরিশোধ করেছেন, তারা এই গুরুত্বপূর্ণ খবরটি সাধারণ মানুষের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে পেয়ে যাবেন। এই সামান্য সময়ের সুযোগ ব্যবহার করে বড় বড় ব্যবসায়ী বা শেয়ার বাজারের ব্রোকাররা তেল সংক্রান্ত শেয়ার কেনাবেচা করতে পারবেন এবং ফলস্বরূপ কোটি কোটি টাকা লাভ করতে পারবেন। যখন অবশেষে সাধারণ মানুষ খবরটি জানতে পারবেন, তখন বড় ব্যবসায়ীরা ইতোমধ্যে নিজেদের ফায়দা লুটে নিবেন।

যেহেতু ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটির প্রধান মালিক, তাই এই সাবস্ক্রিপশন থেকে আসা বিপুল পরিমাণ অর্থ সরাসরি তার প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। ট্রাম্প মিডিয়ার কর্মকর্তারাও এটিকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে প্রচার করতে শুরুর করেছেন।

এছাড়াও, ইতোমধ্যে বিভিন্ন বড় বড় আর্থিক সংবাদমাধ্যম এবং ট্রেডিং ফার্ম এই সেবাটি কিনেছে বলে জানা গেছে। ডেমোক্র্যাট নেতাদের পক্ষ থেকে এর কঠোর সমালোচনা করা হয়েছে এবং তারা বলেছেন, এটি সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে ধনীদের বাজার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করছে।

মামলাকারীরা আদালতের কাছে আবেদন করেছেন যেন এই বৈষম্যমূলক ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করা হয়। একই সাথে, যতদিন অর্থের বিনিময়ে এই ধরনের বিশেষ সুবিধা বিক্রি করা হবে, ততদিন পর্যন্ত সরকারি ঘোষণার কাজে ‘ট্রুথ সোশ্যাল’-এর ব্যবহার নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তবে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প মিডিয়া, এই মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%