প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ালোভায় প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। খবর রয়টার্সের।.
তবে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই দুর্ঘটনায় পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ইয়ালোভায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় তাদের বিমানবাহিনীর একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়। পাইলট সফলভাবে ইজেক্ট করে বের হয়ে এসেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য একটি বিস্তারিত তদন্ত শুরু করার কথাও উল্লেখ রয়েছে ওই বিবৃতিতে।
জানা গেছে, ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে যখন প্রশিক্ষণ চলছিল, তখন এই দুর্ঘটনাটি ঘটে। সামরিক বিমানটি মূলত ইয়ালোভার চিফলিককয় জেলার তাসকোপ্রু শহরের ১৮তম মেইন জেট ঘাঁটির কাছাকাছি একটি স্থানে বিধ্বস্ত হয়।
পাইলট প্যারাসুটের মাধ্যমে প্রাণে বেঁচে যাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে মেডিকেল ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়। উদ্ধারের পরে চিকিৎসার জন্য পাইলটকে ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিধ্বস্ত হওয়া এফ-১৬ যুদ্ধবিমানটি তুরস্কের এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত ছিল বলেও জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন