প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, এই সিদ্ধান্তটি তিনি পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে নিয়েছেন। তিনি আগামী আগস্ট মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। এই তথ্যটি সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার (১২ আগস্ট) ক্যারোলিনের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন।
গত মে মাসে, ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি এক বিবৃতিতে জানান যে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ এবং ব্যস্ত পদে কাজ করার ফলে, তিনি তার দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। সেইসাথে রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন