ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা


টাকার বিনিময়ে সরকারি আগাম তথ্য বিক্রি, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নতুন আইনি সংকট সৃষ্টি হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য গণমানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।  খবর দ্য গার্ডিয়ানের।

যে দুটি সংস্থা এই মামলা করেছেন, তাদের নাম হলো ‘দ্য ইন্টারসেপ্ট’ এবং ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’। তাদের অভিযোগ, ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা অপব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থে লাভবান হচ্ছেন, যা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং অসাংবিধানিক।

মামলার কেন্দ্রবিন্দু হলো ‘ট্রুথ এপিআই’ নামে একটি বিশেষ সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবা। এই সেবার আওতায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মাসে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি দেয়, তবে তারা প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পোস্ট বা সরকারি ঘোষণা সাধারণ জনগণের আগেই পেতে পারেন।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

ধরি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন শুল্ক বা ট্যাক্স তেলের ওপর আরোপ করতে যাচ্ছেন। তখন তিনি নিয়ম অনুযায়ী এই খবরটি তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করবেন। এই পরিস্থিতিতে, যারা ‘ভিআইপি’ গ্রাহক হিসেবে মাসে ১ লাখ ডলার পরিশোধ করেছেন, তারা এই গুরুত্বপূর্ণ খবরটি সাধারণ মানুষের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে পেয়ে যাবেন। এই সামান্য সময়ের সুযোগ ব্যবহার করে বড় বড় ব্যবসায়ী বা শেয়ার বাজারের ব্রোকাররা তেল সংক্রান্ত শেয়ার কেনাবেচা করতে পারবেন এবং ফলস্বরূপ কোটি কোটি টাকা লাভ করতে পারবেন। যখন অবশেষে সাধারণ মানুষ খবরটি জানতে পারবেন, তখন বড় ব্যবসায়ীরা ইতোমধ্যে নিজেদের ফায়দা লুটে নিবেন।

যেহেতু ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটির প্রধান মালিক, তাই এই সাবস্ক্রিপশন থেকে আসা বিপুল পরিমাণ অর্থ সরাসরি তার প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। ট্রাম্প মিডিয়ার কর্মকর্তারাও এটিকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে প্রচার করতে শুরুর করেছেন।

এছাড়াও, ইতোমধ্যে বিভিন্ন বড় বড় আর্থিক সংবাদমাধ্যম এবং ট্রেডিং ফার্ম এই সেবাটি কিনেছে বলে জানা গেছে। ডেমোক্র্যাট নেতাদের পক্ষ থেকে এর কঠোর সমালোচনা করা হয়েছে এবং তারা বলেছেন, এটি সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে ধনীদের বাজার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করছে।

মামলাকারীরা আদালতের কাছে আবেদন করেছেন যেন এই বৈষম্যমূলক ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করা হয়। একই সাথে, যতদিন অর্থের বিনিময়ে এই ধরনের বিশেষ সুবিধা বিক্রি করা হবে, ততদিন পর্যন্ত সরকারি ঘোষণার কাজে ‘ট্রুথ সোশ্যাল’-এর ব্যবহার নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তবে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প মিডিয়া, এই মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় সিজি সদস্যদের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি:

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ এম


নকলায় সিজি সদস্যদের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা

শেরপুরের নকলা কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের জন্য ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয় উপজেলার ৭নং টালকী ইউনিয়নের টালকী কমিউনিটি ক্লিনিকে।

এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তাররের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ এবং স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা কমিউনিটি পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং সিজি সদস্যদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসূতি মাদের গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন ও নিরাপদ প্রসবসহ মা ও শিশুদের স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বক্তারা সিজি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

এসময় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীসহ কমিউনিটি গ্রুপ (সিজি)-এর অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনের পর রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৭ এম


জুলাই আন্দোলনের পর রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

দেশের রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে প্রাণহানি ঘটছে। চলতি বছরের জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত ৯৪৯টি রাজনৈতিক সহিংসতায় ২১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সহিংসতা কমার আশা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে সহিংসতা বেড়ে গিয়েছে। দেশের রাজনৈতিক সংঘাতে এক দলের নেতাকর্মীদের সঙ্গে আরেক দলের নেতাকর্মীদের সংঘর্ষের চেয়ে অত্যন্ত বেশি মধ্যে একই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে প্রাণহানি ঘটছে। মূলত প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও টেন্ডার নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হয়ে সংঘাত বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানবাধিকার সংগঠনগুলি এসব তথ্য সংগ্রহ করেছে।

উপরোক্ত সূত্র অনুযায়ী, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে দেশে সহিংসতার অনেক ঘটনার উদ্ভব হয়েছে। বিশেষভাবে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে, ২২ মাসের মধ্যে ৯৪৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯ হাজার ৭৯৫ জন আহত এবং ২১৩ জন নিহত হয়েছে। এই রাজনৈতিক সহিংসতার অধিকাংশ বিএনপি এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের মধ্যে সংঘটিত হয়েছে। এই সময়ের মধ্যে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ৪৯৪টি ঘটনায় ৫ হাজার ৫৮১ জন আহত এবং ১১৮ জন প্রাণ হারিয়েছে। দীর্ঘদিন পর ক্ষমতার বলয়ে আসা বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রভাব বিস্তার এবং অর্থনৈতিক স্বার্থের জন্য সংঘাত বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, দলীয় নেতৃত্বের কার্যকর নিয়ন্ত্রণের অভাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা পরিস্থিতি অতি সংকটাপন্ন করে তুলেছে। পুলিশকে সংঘর্ষ থামানোর দায়িত্ব পালন করতে বলা হলেও তারা মনোবল সংকটে থাকায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশের উপর হামলার কোনো বিচার না হওয়া এবং পুলিশ হত্যার বিচার না হওয়ায় তাদের মনোবল কমে গেছে।

সূত্র জানায়, বিগত ২০২৪ সালের ডিসেম্বর মাসে নরসিংদীর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচদোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক নিহত হন। এরপর ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত হন। একই বছরের ২১ মার্চ চট্টগ্রামের খুলশীতে ইফতার বিতরণ এবং ঈদ শুভেচ্ছা ব্যানার টানানোর ঘটনায় বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন ছাত্রদল নেতা প্রাণ হারান। চলতি ২০২৬ সালের ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচন ইশতেহার অনুষ্ঠানে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত হন।

গত ২৩ মার্চ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর পাশাপাশি, বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ১৬৪টি সহিংসতার ঘটনাও ঘটেছে। এই ঘটনাগুলিতে মোট ১২ জন মারা গেছে এবং আহত হয়েছেন ১ হাজার ৫২৫ জন। বিএনপি এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে ১১১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর ফলে ৪১ জন নিহত ও ১ হাজার ১০৬ জন আহত হয়েছেন।

দেশের রাজনৈতিক সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশের ওপর হামলার ক্ষেত্রেও অনেক সময় সব দল এক হয়ে হামলা করছে। জুলাই আন্দোলনে পুলিশের হত্যার বিচার না হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বর্তমানে পুলিশের ওপর হামলা বাড়ছে, যেখানে বিএনপি, জামায়াত ও এনসিপি সকলেরই আগ্রহ রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশের হামলার শিকার হওয়ার একটি বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রযোজ্য বল প্রয়োগের স্ট্যান্ডার্ড রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অনুসরণ করছে পুলিশ। জনসাধারণকেও আইন মানার রাস্তায় উল্লেখযোগ্যভাবে সচেতন হতে হবে। পুলিশের ওপর হামলার প্রতিটা ঘটনায় মামলা রুজু হয়েছে এবং যারা হামলা করেছেন তাদের অনেকেই গ্রেফতার হয়েছেন। এখনও যারা গ্রেফতার হননি, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বর্তমানে পুলিশ বেশ চাঙা, তবে জনগণের আইন মানার প্রবণতা বাড়ালে পুলিশ আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে তৎপর পেশাদার খুনি ও চুক্তিভিত্তিক কিলার গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩০ এম


রাজধানীতে তৎপর পেশাদার খুনি ও চুক্তিভিত্তিক কিলার গ্রুপ

রাজধানীতে তৎপরতা চালাচ্ছে পেশাদার খুনি এবং চুক্তিভিত্তিক কিলার গ্রুপগুলো। এই কারণে খুনোখুনি বাড়ছে। চলতি বছরের গত ৬ মাসে রাজধানীতে ১২২টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ হত্যাকাণ্ডই চুক্তিভিত্তিক শুটারদের মাধ্যমে প্রকাশ্য ও চোরাগুপ্তা হামলায় সংঘটিত হয়েছে। বর্তমানে রাজধানীর অপরাধ জগৎ কয়েকটি কিলার গ্রুপের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া কিংবা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীরা আড়ালে থেকে কিলারদের নির্দেশনা দিচ্ছে। মূলত এলাকায় আধিপত্য বিস্তার, ফুটপাত ও ব্যবসাপ্রতিষ্ঠানের চাঁদাবাজি, মাদক কারবারের নিয়ন্ত্রণ এবং আসন্ন সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রাজধানীতে এখন অর্ধশতাধিক পেশাদার কিলার গ্রুপ হত্যাকাণ্ডগুলোর সাথে যুক্ত রয়েছে। এই তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে ঢাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ একটি ভয়াবহ পরিস্থিতিতে অবস্থান করছে। পেশাদার খুনি এবং চুক্তিভিত্তিক কিলার গ্রুপগুলো বেপরোয়া হয়ে উঠেছে। এতে সন্ত্রাসীরা নিজেদের খুনের শিকারও হচ্ছে। রাজধানীর মিরপুর, পল্লবী, ভাসানটেক, কাফরুল, বাড্ডা, সবুজবাগ এবং মোহাম্মদপুর এলাকায় কিলারদের সক্রিয়তা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। পেশাদার কিলারদের কাছে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রের দুটি ধরনের অস্ত্র রয়েছে। মালবাহী পরিবহনের মাধ্যমে সীমান্ত দিয়ে ঢাকায় প্রবেশ করছে এসব ছোট অস্ত্রগুলো। চলতি বছরের মে মাস থেকে শুরু হওয়া পুলিশ এবং যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৭৬টি পিস্তল, ৩০টি শুটার গান, ৩৩টি এলজি এবং অন্যান্য ভারী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন দেশে বসে ঢাকার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ফোনে হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলেই পেশাদার কিলারদের দিয়ে তাদের উপর আচরণ করা হচ্ছে। পেশাদার অপরাধীদের হাতে জুলাই আন্দোলনকালে বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের একটি বড় অংশ এখনও আছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে প্রায় ১ হাজার ৩৭৫টি আগ্নেয়াস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ৮৪৯ রাউন্ড গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র ও গুলির ব্যবহার চুক্তিভিত্তিক কিলিং মিশনে বাড়ছে। সীমান্ত গলে ঢাকায় অপরাধে ব্যবহৃত অস্ত্রের প্রায় ৮০ শতাংশ প্রবেশ করছে। আন্তর্জাতিক অস্ত্র কারবারিরা দেশের ১৭ থেকে ৩০টি প্রধান রুটের মাধ্যমে অস্ত্র পাচার করছে। কিলারদের কাছে থাকা ছোট আগ্নেয়াস্ত্র মূলত যশোরের বেনাপোল, শার্শা, চৌগাছা এবং দর্শনা সীমান্ত দিয়ে ঢাকায় প্রবেশ করে। চাঁপাইনবাবগঞ্জের অরক্ষিত সীমান্তপথও অস্ত্র চোরাচালানের প্রধান ট্রানজিট। রাজশাহী ও নওগাঁ হয়ে সেগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে। মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্তের মাধ্যমে ভারী অস্ত্র, সাব-মেশিনগান এবং হ্যান্ড গ্রেনেড টেকনাফ এবং উখিয়া রুট দিয়ে দেশে প্রবেশ করছে।

এদিকে সমাজবিজ্ঞানীদের মতে, অপরাধীদের রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে কঠোরভাবে তাদের দমন করা জরুরি। সেক্ষেত্রে, শুধু নিয়মিত মামলার পরিসংখ্যান দিয়ে ঢাকার এই গভীর অপরাধ চক্রকে আড়াল করা যাবে না। বরং ভাড়াটে শুটারদের নতুন তৎপরতা ঠেকাতে ঢাকার প্রবেশমুখগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা জরুরি।

অন্যদিকে গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ মিরপুর-১৩ এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলীকে গুলি করে হত্যার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছে। প্রতিপক্ষ এক রাজনৈতিক নেতাকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তি (সুপারি) করা হয়েছিল। সফল মিশনের জন্য ঝিনাইদহ ও মাগুরা অঞ্চল থেকে ৪ জন পেশাদার শুটারকে ঢাকায় ভাড়া করে আনা হয়েছিল। হামলায় মূল টার্গেট অক্ষত থাকলেও গুলিতে প্রাণ হারান একজন। ওই ঘটনায় জড়িত শুটারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা বন্ধ করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ এম


সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা বন্ধ করার নির্দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং আলোকসজ্জা সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ১২ আগস্ট থেকেই বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগের নির্দেশনা অনুযায়ী, যা ১১ জুন জারি করা হয়েছিল, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে এই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা নির্ধারণ করা হলো।

স্মারকে আরো বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিত হতে যাওয়া মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলোর জন্য এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করা, আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%