১০:৪৪ এম
কুড়িগ্রামে এনসিপির অঙ্গ সংগঠন জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৮টায় কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটের এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।
আরও পড়ুন: ঘাটারচরে নকল ওষুধ কারখানায় অভিযান, ৬ জন আটক
এসময় আরও উপস্থিত ছিলেন সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ। এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি কুড়িগ্রামের তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করবে। সংগঠনটি শিক্ষা, কর্মসংস্থান, মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল বলেন, যুবসমাজ দেশের অন্যতম শক্তি। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই যুবশক্তি জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: নরসিংদীর রায়পুরায় অস্ত্র হাতে ভাইরাল যুবক নিরব মিয়া গ্রেপ্তার
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে একই দিন বিকেলে জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির একটি মোটরসাইকেল শোভাযাত্রা কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন