ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে: নোবিপ্রবি উপাচার্য


সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে: নোবিপ্রবি উপাচার্য

সফলতা অর্জন করতে হলে শিক্ষার্থীদেরকে ডিভাইসের ওপর আসক্তি কমাতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট আয়োজিত এসএসসিতে জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য গোলাম রব্বানী বলেন, ‘যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে ডিভাইসের ওপর আসক্তি কমাও, দয়া করে আসক্তি কমাও। অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখবে, শুধু সময় অপচয়।’ তিনি বলেন, ‘এটি আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, কোনো সন্দেহ নেই। কিন্তু এটি আমাদের অনেক সময় কেড়ে নিচ্ছে। আমরা যতটুকু ইতিবাচকভাবে এটি ব্যবহার করছি, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে ব্যবহার করছি। ইতিবাচক-নেতিবাচক বাদ দিয়ে আমরা আমাদের সময় অপচয় করছি। অতএব ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।’

 

আরও পড়ুন: নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক সায়মা বিনতে ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপুসহ প্রমুখ।

 

আয়োজকরা জানান, ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ঝিরি থেকে পাথর তুলে উন্নয়ন প্রকল্পে যাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে বিয়ের পর সবার কাছে দোয়া চাইলেন গায়ক-গায়িকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


মসজিদে বিয়ের পর সবার কাছে দোয়া চাইলেন গায়ক-গায়িকা

জমকালো আয়োজনের পরিবর্তে মসজিদে পরিবারিকভাবে বিয়ে করেছেন গায়িকা শারমিন আক্তার ও গায়ক সাব্বির কোরাইশী। নতুন জীবনে পা রাখার সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পর নবদম্পতি সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিনোদন প্রতিবেদক জানাচ্ছেন, সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন শারমিন ও সাব্বির। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের মুহূর্তের একাধিক ছবি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেন এ জুটি।

সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শিল্পী শারমিনের সঙ্গে সাব্বিরের সম্পর্ক গড়ে ওঠে দুজনের সংগীতের প্রতি ভালোবাসা যোগসূত্র থেকে।

বিয়ের পর অনুভূতি জানিয়ে শারমিন বলেন, “আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।”

শারমিন আরও বলেন, “বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক ও দায়িত্ব—সব মিলিয়ে অনুভূতিটা আমার কাছে একেবারেই ভিন্ন। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা ও দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় যুদ্ধের আশঙ্কায় অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


বড় যুদ্ধের আশঙ্কায় অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি

বিশ্বজুড়ে যুদ্ধ এবং সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারো অস্ট্রেলিয়ার একটি পুরোনো টাংস্টেন খনি আলোচনাতে এসেছে। বড় যুদ্ধের সময় বারবার চালু হওয়া কিং আইল্যান্ডের ডলফিন খনিতে এবারে পুনরায় উৎপাদন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধাস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ এই ধাতুর চাহিদা বৃদ্ধির মধ্যে খনিটির ওপর নতুন করে বিনিয়োগ শুরু হয়েছে।

ডলফিন খনিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ টাংস্টেনের মজুত। অত্যন্ত শক্তিশালী এবং তাপসহনশীল টাংস্টেন মূলত শক্তিশালী বর্মভেদী গোলাবারুদ এবং সামরিক যানবাহনের বর্ম তৈরিতে ব্যবহৃত হয়।

প্রথম বিশ্বযুদ্ধের সময়, ১৯১৭ সালে ডলফিন খনির কার্যক্রম শুরু হয়েছিল। যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারুদ তৈরিতে টাংস্টেন সরবরাহ করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। তবে যুদ্ধ শেষে চাহিদা কমে যাওয়ায় ১৯২০ সালে খনিটি বন্ধ হয়ে যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হলে ১৯৩৮ সালে খনিটির কার্যক্রম আবার শুরু হয়। এরপর কোরীয় যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের সময়ও খনিটি চালু ও বন্ধ হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় অস্ত্র উৎপাদন বেড়ে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য এটি সচল ছিল। তবে, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের পর আবার বন্ধ হয়ে যায় খনিটি।

প্রায় তিন দশক ধরে খনিটির খোলা অংশ পানিতে ডুবে ছিল। পরে ২০২২ সালের জানুয়ারিতে এটি পুনরায় চালুর কাজ শুরু হয়। এর কয়েক সপ্তাহ পরই রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।

এখন ২০২৬ সালে বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে টাংস্টেনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডলফিন খনিতে উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে খনিটির ভূগর্ভস্থ অংশ থেকে প্রথম দফায় টাংস্টেন আকরিক উত্তোলন ও সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।

টাংস্টেনের সরবরাহ নিশ্চিত করতে বিশ্বজুড়ে যে প্রতিযোগিতা চলছে, তার সাথে এই উদ্যোগের যোগসূত্র রয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি টাংস্টেন উৎপাদন করে চীন। ফলে বেইজিংয়ের ওপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ এই ধাতুর বিকল্প উৎস নিশ্চিত করতে বিভিন্ন দেশ তৎপর হয়েছে।

চীন সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এবং তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করার লক্ষ্যে এগোচ্ছে। তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গুরুত্বপূর্ণ সামরিক ধাতুর সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রও তৎপর হয়েছে। সম্প্রতি কাজাখস্তানে বিশ্বের অন্যতম বৃহৎ অনাবিষ্কৃত টাংস্টেন মজুত উত্তোলনের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র তৈরিতেও টাংস্টেন একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ইরানের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর এসব ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন বরাবরই এমন ঘাটতির কথা অস্বীকার করেছে। একইসাথে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ফলে সামরিক অস্ত্রের পাশাপাশি যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ ধাতু উৎপাদন এবং খনি শিল্পেও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের ভোট দিয়েছেন।

সর্বপ্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৯ বারের মতো পিছানোর ঘটনা ঘটেছে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আদালত নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তদন্ত সংস্থা পুলিশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পেরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখটি নির্ধারণ করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র ডিবি পুলিশ জমা দেয়। তবে ইনকিলাব মঞ্চ ওই অভিযোগপত্রে সন্তুষ্ট নয়।

 

গত ১২ জানুয়ারি মামলাটির শুনানির দিন নির্ধারিত ছিল। ওই দিন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান। আদালত তা মঞ্জুর করে ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।

সেদিন ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। পরবর্তীকালে আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়ে দেন।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তার উপর হামলা হয়। চলন্ত রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসবাসকারী এক আততায়ী গুলি করে।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ওই রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরের দুই দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়। এরপর থানা-পুলিশের হাত ঘুরে মামলাটির তদন্তের দায়িত্ব হয় ডিবির।

তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলো—প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), তার বাবা মো. হুমায়ুন কবির (৭০), মা হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভীন সামিয়া (২৪), শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু (২৭), বান্ধবী মারিয়া আক্তার লিমা (২১), মো. কবির (৩৩), মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল (৩৪), ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ (৩২), সঞ্জয় চিসিম (২৩), মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭), হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল (২৫), মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ (২৬), সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১) ও জেসমিন আক্তার (৪২)। তাদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন সময়ে হাদির দেওয়া রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে বোঝা গেছে, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে।

এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘বাধাগ্রস্ত করতে’ এবং ভোটারদের মধ্যে ‘ভয়ভীতি তৈরি করতেই’ আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%