ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চবির হীরকজয়ন্তীতে ৫০টি ফ্রি বাস ও শাটলের বিশেষ সময়সূচি


চবির হীরকজয়ন্তীতে ৫০টি ফ্রি বাস ও শাটলের বিশেষ সময়সূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৫০টি ফ্রি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে নগরীর পাঁচটি স্থান থেকে এই বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশে ছাড়তে শুরু করবে। একই দিনে শাটল ট্রেনও বিশেষ সময়সূচিতে চলবে। প্রথম শাটল ট্রেন সকাল সোয়া ৭টায় বটতলী স্টেশন থেকে রওনা হবে।

শনিবার (১৪ নভেম্বর) হীরকজয়ন্তী পরিবহন উপকমিটির বিজ্ঞপ্তির মাধ্যমে বাসের সময়সূচি প্রকাশ করা হয়। পরবর্তী দিন রোববার (১৫ নভেম্বর) প্রক্টর কার্যালয় একটি পৃথক বিজ্ঞপ্তিতে শাটলের সময়সূচি জানায়। উল্লেখ্য, এই শিডিউল শুধুমাত্র ১৮ নভেম্বরের জন্য প্রযোজ্য হবে।

নগরীর পাঁচটি স্থান থেকে ফ্রি বাসগুলো ছাড়বে। সকাল সাড়ে ৭টায় বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের সামনে থেকে একটি বাস ছাড়বে। আগ্রাবাদের বাদামতলী মোড়ে সোনালি ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ও ৮টায় একটি করে বাস ছাড়বে। নিউ মার্কেট থেকে সকাল সাড়ে ৭টায় একটি এবং ৭টা ৪৫ মিনিটে ও ৮টায় তিনটি করে বাস ছাড়বে।

আরও পড়ুন: দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৯২ জন

ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ থেকে ১৫টি এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে ২৫টি বাস ছাড়বে। এই দুই স্থান থেকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আসন পূর্ণ হওয়ার ভিত্তিতে বাসগুলো রওনা হবে।

বাসগুলো নগরীর ২ নম্বর গেটের কর্ণফুলি কমপ্লেক্স হয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। আসন খালি থাকলে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকদের সহায়তায় কর্ণফুলি কমপ্লেক্স, পলিটেকনিক মোড় ও শেরশাহ লিংক রোডের মোড় থেকেও বাসে উঠতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে অনুষ্ঠিত হলো সূর্যপূজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ এম


দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে অনুষ্ঠিত হলো সূর্যপূজা

দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে পশ্চিম ও পূর্বমুখী হয়ে সূর্য (ছট) পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয়।

জেলার ১৯টি নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বী হরিজন, রবিদাস, রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন। তারা মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণসহ বিভিন্ন মানত পূরণের উদ্দেশ্যে এই সূর্যপূজায় অংশগ্রহণ করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূজার শুরুতে সূর্য অস্ত যাওয়ার পূর্বে পুণ্যার্থীরা উপবাস থেকে ফুল, ফলসহ প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে কাঞ্চন ব্রিজের পাশে সধুর ঘাটে উপস্থিত হন।

সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে পুণ্যার্থীরা নদীতে গোসল করে হাঁটুপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করেন। পূজা শেষে একে অপরকে আবির মাখিয়ে উত্সবে মেতে ওঠেন পুণ্যার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ জনের ইংল্যান্ডের কাছে হারল স্পেন, থামল ৪৩ ম্যাচের অজেয় যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ এম


১০ জনের ইংল্যান্ডের কাছে হারল স্পেন, থামল ৪৩ ম্যাচের অজেয় যাত্রা

স্পেনকে মাটিতে নামিয়ে দিয়েছে ইংল্যান্ড। ১০ জনের একটি দল নিয়েও স্বাগতিকদের ৩-২ গোলে পরাজিত করেছে থমাস টুখেলের দল। এই পরাজয়ের ফলে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের টানা ৪৩ ম্যাচের অজেয় যাত্রার সমাপ্তি ঘটেছে।

রবিবার (১৫ নভেম্বর) মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে দুই দলের মধ্যে একটি রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হয়।

ম্যাচের ৬৩ মিনিটে লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করার কারণে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ইংল্যান্ডকে প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয়। তবে শেষ পর্যন্ত সফরকারীরা জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।

ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। ৫৩ মিনিটে এজরি কন্সা এবং ৫৭ মিনিটে বেন হোয়াইট গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন।

তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে স্পেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিকেল ওইয়ারসাবাল। এরপর ৭৫ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ফলে ম্যাচে ফেরার পাশাপাশি ইংল্যান্ডের ওপর চাপও বাড়ায় স্বাগতিকরা।

এদিকে ১০ জনের দলে পরিণত হওয়ায় রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ইংল্যান্ড। স্পেনের একের পর এক আক্রমণ সামলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় ধরে রাখে টুখেলের দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসাম-মনোহরগঞ্জে দরিদ্ররা এনজিওর ঋণের জালে আটকে পড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ এম


লাকসাম-মনোহরগঞ্জে দরিদ্ররা এনজিওর ঋণের জালে আটকে পড়ছে

বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে লাকসাম-মনোহরগঞ্জের দরিদ্র জনগণ দিশাহারা হয়ে পড়েছে। বিত্তবান ও সামর্থ্যবান পরিবারগুলো তাদের পরিবারের ব্যয়ভার কিছুটা বহন করতে পারলেও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বিপুলসংখ্যক দরিদ্র জনগণ নিজেদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছে। ফলে তারা সম্পদ বন্ধকসহ বিভিন্নভাবে এনজিও, সুদি মহাজন ও স্থানীয় সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানের ঋণের দিকে ঝুঁকছেন এবং একের পর এক পরিবার ঋণের জালে আটকে যাচ্ছে।

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে শতকরা ৬৫ ভাগ দরিদ্র জনগণের বসবাস। বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসা মন্দা এবং টাকার অভাবে তারা চড়া সুদে ব্র‍্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আশা, বার্ড, ব্যুরো, স্থানীয় সুদি মহাজন ও সমবায়ভিত্তিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করছে।

এতে এলাকার হাজার হাজার দরিদ্র মানুষ ঋণের জালে আটকে পড়েছে। বার্ষিক শতকরা ২০-২৫ হার সুদে ঋণ দেওয়া হলেও কিস্তির পদ্ধতিতে প্রতি সপ্তাহে ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে তা দাঁড়ায় ৪২ থেকে ৪৪ ভাগে। অধিক লাভের আশায় এবং নিজেদের প্রতিষ্ঠানের উন্নতি ও প্রতিযোগিতায় শীর্ষে পৌঁছাতে বিভিন্ন এনজিও ও সংস্থাগুলো স্বেচ্ছায় দরিদ্র জনগণকে ঋণ প্রদান করে থাকে।

পরবর্তী সময়ে সাপ্তাহিক কিস্তি গ্যাপ পড়লেই শুরু হয় জোর তাগাদা এবং খেলাপি হলে ঋণগ্রহীতাদের বাড়িতে অভিযান। যখন দরিদ্র মানুষ এক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়ে, তখন তারা নতুন আরেক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। এভাবে একটি পরিবার একাধিক এনজিও ও বিভিন্ন সংস্থায় ঋণের জালে আটকা পড়ে। দরিদ্র পরিবারের ব্যবসায়ী ও লোকজন আর্থিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন এনজিও, সুদি মহাজন, সমবায় প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিলেও পরে ঘরের টিন, স্ত্রীর সোনার গহনা, টেলিভিশন, মোবাইলসহ নানা বিলাসবহুল জিনিস কিনে টাকা ব্যয় করে ফেলে। পরে এসব ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধে অক্ষম হয়ে পড়ে। ঋণের জালে আটকে পড়া অনেক পরিবার অসহায়ত্ববোধ ও সর্বস্বান্ত হয়ে পড়েছে।

এ ব্যাপারে লাকসামের একটি ঋণদাতা সংস্থার ব্যবস্থাপক জানান, "আমরা সহজ শর্তে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করে আসছি। আমাদের কাছ থেকে ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে।"

এ বিষয়ে একজন ঋণগ্রহীতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, "পারিবারিক খরচ জোগাতে একমাত্র মাধ্যম আমি নিজেই। ঋণের কিস্তি শোধ করতে আমি অনেক সময় হিমশিম খেতে হয়। আবার ঋণখেলাপি হলে ঋণদাতারা টাকার জন্য চাপ প্রয়োগ করে।" এতে এলাকার দরিদ্র মানুষ বর্তমান বাজারে চাল, ডাল, তেল, চিনি, লবণ, পরনের কাপড়, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা হয়ে বিভিন্ন এনজিও ও ঋণদাতা সংস্থাগুলোর ঋণের দিকে ঝুঁকছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ এম


বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

ময়মনসিংহ মহানগরীর বারেড়া এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেড়া মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত মো. জামান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন। ঘটনার পর রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানিয়েছেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে জামানের বিরোধ চলছিল। এই বিরোধের ফলস্বরূপ পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন জামানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিএস মাহাবুব বলেন, নিহত জামান ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%