প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৫০টি ফ্রি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে নগরীর পাঁচটি স্থান থেকে এই বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশে ছাড়তে শুরু করবে। একই দিনে শাটল ট্রেনও বিশেষ সময়সূচিতে চলবে। প্রথম শাটল ট্রেন সকাল সোয়া ৭টায় বটতলী স্টেশন থেকে রওনা হবে।
শনিবার (১৪ নভেম্বর) হীরকজয়ন্তী পরিবহন উপকমিটির বিজ্ঞপ্তির মাধ্যমে বাসের সময়সূচি প্রকাশ করা হয়। পরবর্তী দিন রোববার (১৫ নভেম্বর) প্রক্টর কার্যালয় একটি পৃথক বিজ্ঞপ্তিতে শাটলের সময়সূচি জানায়। উল্লেখ্য, এই শিডিউল শুধুমাত্র ১৮ নভেম্বরের জন্য প্রযোজ্য হবে।
নগরীর পাঁচটি স্থান থেকে ফ্রি বাসগুলো ছাড়বে। সকাল সাড়ে ৭টায় বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের সামনে থেকে একটি বাস ছাড়বে। আগ্রাবাদের বাদামতলী মোড়ে সোনালি ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ও ৮টায় একটি করে বাস ছাড়বে। নিউ মার্কেট থেকে সকাল সাড়ে ৭টায় একটি এবং ৭টা ৪৫ মিনিটে ও ৮টায় তিনটি করে বাস ছাড়বে।
ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ থেকে ১৫টি এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে ২৫টি বাস ছাড়বে। এই দুই স্থান থেকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আসন পূর্ণ হওয়ার ভিত্তিতে বাসগুলো রওনা হবে।
বাসগুলো নগরীর ২ নম্বর গেটের কর্ণফুলি কমপ্লেক্স হয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। আসন খালি থাকলে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকদের সহায়তায় কর্ণফুলি কমপ্লেক্স, পলিটেকনিক মোড় ও শেরশাহ লিংক রোডের মোড় থেকেও বাসে উঠতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন