ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিউইয়র্কের বাংলাদেশিরা রোহিঙ্গাদের জন্য একদিনে সংগ্রহ করল ১ কোটি ১০ লাখ টাকা


নিউইয়র্কের বাংলাদেশিরা রোহিঙ্গাদের জন্য একদিনে সংগ্রহ করল ১ কোটি ১০ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) নিউইয়র্কের লং আইল্যান্ডে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা একদিনের মধ্যে প্রায় এক কোটি ১০ লাখ টাকা সাহায্য করেছে।

বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি-বাসমা জানায়, এই অর্থ রোহিঙ্গাদের সহায়তায় পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান গত প্রায় দশ বছর ধরে বাংলাদেশে রোহিঙ্গাদের কল্যাণে কাজ করে আসছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও সামরিক অভিযানের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা কক্সবাজারের বিভিন্ন স্থানে ঠাঁই নেয়।

আরও পড়ুন: মেয়ের বিয়ের বাকি এক সপ্তাহ, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর

সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মানবিক সংস্থা ‘বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি-বাসমা’ রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আশ্রিত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখেরও বেশি। ২০২৯ সালের মধ্যে এই সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বাসমা’র প্রেসিডেন্ট ও সিইও বলেন, ‘বাসমা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প ১৩, ক্যাম্প ২১, ক্যাম্প ৮ ও ক্যাম্প ৭-এ স্থায়ীভাবে কাজ করছে। সেখানে আমাদের তিনটি মেডিকেল সেন্টার রয়েছে এবং ২৫টি অনাথ কেন্দ্রে (অরফান সেন্টার) আমরা কাজ করছি। এছাড়া খাদ্য সহায়তা এবং সরকার অনুমোদিত ১০টি স্কুলে শিক্ষা প্রদান নিয়ে কাজ করছি। এর পাশাপাশি বাংলাদেশে আমাদের মসজিদ প্রজেক্ট ও অনাথ কেন্দ্র রয়েছে, যেখানে দেশীয় ভাই-বোনদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।’

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় ২০২৪ সালের বাদপড়া ব্যক্তিরা অগ্রাধিকার চান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক

রাজধানী ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেছেন।

আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৪ জন, লালবাগ বিভাগ থেকে ৭৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৮ জন, মিরপুর বিভাগ থেকে ১১৯ জন, গুলশান বিভাগ থেকে ২৭ জন, উত্তরা বিভাগ থেকে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।

ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ আগুন, ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ আগুন, ১১ জন নিহত

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগুনের সূত্রপাত ঘটে একটি রেন্ট-এ কারে, যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক রয়েছেন। আর একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

বৈদ্যুতিক গোলযোগ কিংবা অন্য কোনো কারণে ওই রেন্ট-এ কারে আগুন লেগেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যে ভবনটিতে প্রথম আগুন লাগে, সেটি টাউন এরিয়াতে অবস্থিত, যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। এই এলাকা পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।

মাত্র চার মাস আগে ব্যাংককে একটি ভবনে এরকমই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী: প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


ইউক্রেনে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী: প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিকটাস গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রিন্স হ্যারি ইউক্রেনে দুই দিনের সফরে গিয়ে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তার চতুর্থ ইউক্রেন সফর।

সফরের অংশ হিসেবে তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।

শনিবার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারি বলেন, “আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।”

তবে নিরাপত্তার কারণে ইউক্রেন ছাড়ার পর তার এসব বক্তব্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।

অন্য একটি অনুষ্ঠানে হ্যারি হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন দেখেন। তারা আগামী বছরের ইনভিকটাস গেমসের প্রস্তুতি হিসেবে অনুশীলন করছিলেন। প্রিন্স হ্যারি এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা, যা সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজন করা হয়। ২০১৪ সালে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এ প্রতিযোগিতার সূচনা করেন।

আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। প্রিন্স হ্যারি আহত সেনা ও সাবেক সেনাদের বলেন, তিনি ভবিষ্যতে ইউক্রেনেও এই প্রতিযোগিতা আয়োজনের আশা করছেন।

হ্যারি বলেন, “যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।”

প্রথা অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করেন না। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে রাজপরিবারের কর্মরত সদস্য না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়েছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুকেটে পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


ফুকেটে পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ১১ জন

থাইল্যান্ডের ফুকেট দ্বীপে অবস্থিত একটি পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত ১১ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর তা আশপাশের কয়েকটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠানের ভবনে আগুন লাগে। এরপর তা দ্রুত আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় সমুদ্রসৈকত পাটংয়ের নিকটবর্তী এলাকায় ভবনটি অবস্থিত। এর আগে, গত চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%