ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত


চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কক্সবাজারমুখী ইগল পরিবহনের একটি মিনি বাস এবং চট্টগ্রামমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল দুটির আরোহীদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বাঁশবাগান থেকে পুলিশ উদ্ধার করলো দেশি শ্যুটারগান

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ এ বিষয়ে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলামের বাড়ির ভেতর থেকে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া এলাকার মো. রাসেল মিয়া (২৫), মো. ফরিদুল ইসলাম (৩৮) ও মো. ফরহাদ হোসেন (২৭)। অপরজন হলেন বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মো. রিয়াজুল ইসলাম (৪৫)।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রামের সঙ্গে ছবি ভাইরাল, বিএনপি নেতা ফয়েজ উদ্দিন ভূঁইয়ার বহিষ্কারপত্র ঘিরে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রামের সঙ্গে ছবি ভাইরাল, বিএনপি নেতা ফয়েজ উদ্দিন ভূঁইয়ার বহিষ্কারপত্র ঘিরে আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূঁইয়া পারভেজকে দল থেকে বহিষ্কারের চিঠি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও নেতা ফরহাদ হোসেন সংগ্রামের সঙ্গে তাঁর বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

প্রাপ্ত বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক কে এম বশির (তুহিন)-এর নাম উল্লেখ রয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিগত সময়ে ফয়েজ উদ্দিন ভূঁইয়া পারভেজকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে দেখা গেছে। বিশেষ করে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রামের সঙ্গে তাঁর বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

একজন সাবেক জনপ্রতিনিধি ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতার বহিষ্কার, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের সঙ্গে ছবি ভাইরাল এবং অতীত কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগ—সব মিলিয়ে নাসিরনগরের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন ৭নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন ৭নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম

শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন—এমন আলোচনা ও গুঞ্জনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের তৎপরতা এবং রাতের আঁধারে মিছিল-মিটিংয়ের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন দিরাই উপজেলা বিএনপির সদস্য মোঃ কামরুল ইসলাম।

তিনি দিরাই উপজেলা ও দেশবাসীসহ ৭নং জগদল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

মোঃ কামরুল ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোথাও কোনো সন্দেহজনক রাজনৈতিক তৎপরতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, মোঃ কামরুল ইসলাম আসন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক

ফকিরখীল সড়ক অবস্থিত ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের চলাচলকে আরও স্বাচ্ছন্দ্যময় করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের এই দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক।

এই দৃষ্টিনন্দন সড়কটি বাস্তবায়িত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগ, প্রচেষ্টা ও উন্নয়নমূলক পরিকল্পনার মাধ্যমে। দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে নতুন রূপে সাজানো এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতকে সহজ করার পাশাপাশি এলাকার সৌন্দর্য এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন খুব শিগগিরই হতে যাচ্ছে।

চট্টগ্রামের উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ এবং নান্দনিক চট্টগ্রাম গড়ার অভিযাত্রায় এই সড়ক নতুন মাত্রা যোগ করবে বলে জানান কর্পোরেশনের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%