প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলামের বাড়ির ভেতর থেকে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া এলাকার মো. রাসেল মিয়া (২৫), মো. ফরিদুল ইসলাম (৩৮) ও মো. ফরহাদ হোসেন (২৭)। অপরজন হলেন বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মো. রিয়াজুল ইসলাম (৪৫)।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন