০৮:১০ পি.এম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী, ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রখ্যাত পার্লামেন্টারিয়ান সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার রাউজানের গহিরাস্থ পারিবারিক বাড়িতে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন খতমের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর পরিবারের সদস্যরা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জ্যেষ্ঠ সন্তান ফয়েজ কাদের চৌধুরী, কনিষ্ঠ পুত্র সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও সাকের কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সচিব সিরাজুল কারাগারে
এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের সংসদীয় রাজনীতির একটি আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন, সংসদীয় ভূমিকা এবং রাউজানের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা স্থানীয় রাজনীতিতে আজও আলোচিত। ১১তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় কর্মসূচিতে তাঁর রুহের মাগফিরাত কামনা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন