ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড


নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

নোয়াখালীতে সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুই ব্যক্তিকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ডেমা এলাকার মৃত মাহাতাব শেখের ছেলে মো.তুহিন (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক নিমূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বার্তা প্রেরক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার

রাজধানীর মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান। এই সময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীদের পাশাপাশি ওই ছাত্রলীগ নেতা। পরিদর্শনের এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ছাত্রলীগ নেতাকে খুঁজতে শুরু করেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় ওই ছাত্রলীগ নেতা পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ডিঙিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন। এক পর্যায়ে অন্যদের পেছনে ফেলে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শনে আসেন। এ সময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও সাংবাদিকের ওপর খেপলেন ট্রাম্প, নেপথ্যে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


আবারও সাংবাদিকের ওপর খেপলেন ট্রাম্প, নেপথ্যে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার সময় তাকে ‘চুপ’ থাকার নির্দেশ দেন। এ সময় তিনি সাংবাদিকের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন, যা তার ক্ষোভের প্রকাশ ছিল।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় দ্য ইন্ডিপেনডেন্ট-এর সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গ ইস্ট পোটোম্যাক পার্কের উন্নয়ন এবং সেখানে নতুন গলফ কোর্স নির্মাণ সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। ফেইনবার্গ প্রশ্নের শুরুতে বলেন, ‘গলফ কোর্স নিয়ে, আপনার তো অনেক গলফ কোর্স।’

ট্রাম্প তখন তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন।’ কিন্তু যখন ফেইনবার্গ আরো কিছু বলার চেষ্টা করেন, ট্রাম্প তাকে বলেন, ‘চুপ, চুপ।’ এ সময় ট্রাম্পের আচরণ উত্তেজিত মনে হচ্ছিল।

এরপর ট্রাম্প প্রশ্ন করেন, ‘আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ?’ ফেইনবার্গের জবাব ছিল, ‘আমার জানা নেই, স্যার।’

পরে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ফেইনবার্গ জানান, সম্প্রতি তার নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তা ভালোভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, ‘আমি আমার কাজ করছিলাম, আগামীকালও ফিরে আসব।’

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্প ও ফেইনবার্গের কথোপকথনের ভিডিও শেয়ার করেন। তিনি পোস্টে ফেইনবার্গকে ‘নির্বোধ সাংবাদিক’ আখ্যা দিয়ে উল্লেখ করেন যে, ট্রাম্প তাকে ওভাল অফিসে তার আচরণের জন্য কঠোরভাবে ভর্ৎসনা করেছেন।

ভ্যান্সের পোস্টের জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমাকে অপমান করতে চাইলে অন্তত আমার অ্যাকাউন্ট ট্যাগ করার সাহস রাখুন।’

প্রসঙ্গত, দুই মেয়াদে ট্রাম্পের সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক ছিল সংঘাতপূর্ণ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি প্রায়ই তাদের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেছেন।

গত বছরের নভেম্বরে এয়ার ফোর্স ওয়ানে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ‘চুপ করো, শূকরছানা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির কাছে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে ঢাকা এখনও জবাব পায়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


সৌদির কাছে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে ঢাকা এখনও জবাব পায়নি

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় ঢাকার পাঠানো প্রশ্নের জবাব এখনও রিয়াদ থেকে আসেনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এই তথ্য জানান।

এর আগে, ১৪ অক্টোবর বাংলাদেশি কর্তৃপক্ষকে অবহিত না করেই ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চলতি সপ্তাহের শুরুতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন যে, মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তিনি উল্লেখ করেন, আদালতের রায়ের অনুলিপি, কী কারণে তাদের দণ্ড দেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কেন বিষয়টি জানানো হয়নি—এসব বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানায়, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, মামলার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সরকার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই পুরুষ ও নারীর বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শামা ওবায়েদ। তিনি একই সঙ্গে ফেসবুকের পোস্ট দেখে সিদ্ধান্তে না পৌঁছাতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

প্রসঙ্গত, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী শ্রমবাজার। সেখানে আনুমানিক ৩৫ লাখ বাংলাদেশি কর্মী বসবাস করেন, যাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“পৃথিবীতে যখন অন্যায়-অত্যাচার বেড়ে গিয়েছিল, তখনই মা দুর্গার আবির্ভাব”—রাষ্ট্রপতি ও এমপি এস এম ফয়সালের বক্তব্যের কড়া সমালোচনা করলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


“পৃথিবীতে যখন অন্যায়-অত্যাচার বেড়ে গিয়েছিল, তখনই মা দুর্গার আবির্ভাব”—রাষ্ট্রপতি ও এমপি এস এম ফয়সালের বক্তব্যের কড়া সমালোচনা করলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

দুর্গাপূজা ও পূজামণ্ডপে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সালের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। ধর্মীয় বিশ্বাস ও ঈমানের প্রশ্ন তুলে তাঁদের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

তাহেরির বক্তব্য অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পৃথিবীতে যখন অন্যায়-অত্যাচার বেড়ে গিয়েছিল, তখনই মা দুর্গার আবির্ভাব হয়েছিল।” এই বক্তব্যের সমালোচনা করে তাহেরি বলেন, হিন্দুরা তাঁদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যা বলার বলতে পারেন। কিন্তু একজন মুসলিম হিসেবে এমন বক্তব্য দিলে ঈমানের প্রশ্ন তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সালের পূজামণ্ডপে যাওয়ার বক্তব্যেরও সমালোচনা করেন তাহেরি। পূজামণ্ডপে গিয়ে ফয়সাল বলেছেন বলে উল্লেখ করা হয়, “আমি শুকরিয়া আদায় করি, আজকে পূজামণ্ডপে আসতে পেরেছি।”

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, রাজনৈতিক কারণে পূজামণ্ডপে যেতে হলে সেখানকার মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা যেতে পারে। তাঁদের উদ্দেশে বলা যেতে পারে, “আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারেন, কোনো সমস্যা হলে আমরা আছি।”

তবে রাজনৈতিক স্বার্থে নিজের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তাহেরির ভাষায়, “তাই বলে ঈমান বিক্রি করে দিতে হবে? ঈমান কি এতই দুর্বল?”

তাহেরির এসব মন্তব্য ঘিরে ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বক্তব্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আলোচনা তৈরি হতে পারে। তবে বক্তব্যগুলোর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে বিষয়টি মূল্যায়ন করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%