ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর


চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ট্রাকের চাপায় দুই বন্ধু মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায়।

আরও পড়ুন: মহাসড়কে ছিনতাই ঝুঁকি সম্পর্কে চালকদের সতর্ক করলো পুলিশ

 

নিহতদের মধ্যে রয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি এবং ফিরোজ আহমেদ তাওহীদ।

স্থানীয়দের মতে, মঙ্গলবার ভোরে দুই বন্ধু মোটরসাইকেলে করে লোহাগাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

 

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ গ্রেফতার, ১৭ মোটরসাইকেল জব্দ

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী মন্তব্য করেছেন, ‘দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।’

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানিয়েছেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর খবর আমি শুনেছি। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।

 

অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন,আলহাজ্ব মোঃ খসরুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে ম্যাচ পাতানো ও দুর্নীতির অভিযোগে সাবেক তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

 

অভিযুক্ত তিনজন হলেন বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও সাবেক অডিট কমিটির সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবি জানিয়েছে, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের অংশগ্রহণকারীদের জন্য অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ততার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য গোপন করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো। শামীমের বিরুদ্ধে কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

 

এর মধ্যে রয়েছে বিপিএলের ম্যাচের ফল, অগ্রগতি বা ম্যাচের অন্য কোনো বিষয় প্রভাবিত করার চেষ্টা, কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্ত-সংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা নষ্ট করার মাধ্যমে তদন্তে বাধা দেওয়া। জাকিরের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ম্যাচের ফল বা অন্য কোনো বিষয় অনিয়মের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অ্যান্টি-করাপশন কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।

 

অন্যদিকে রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা যোগাযোগের তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযুক্ত তিনজনকেই সাময়িকভাবে (প্রভিশনালি) বরখাস্ত করা হয়েছে। নোটিশ অব চার্জ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এরপর কোড অনুযায়ী শৃঙ্খলাজনিত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

 

এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি

রাঙ্গামাটি, ১ সেপ্টেম্বর ২০২৬ : আজ বাঘাইছড়ি উপজেলার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।

জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ প্রায় ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট, যার বাজার মূল্য আনুমানিক আট লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি টহল দল মারিশ্যা রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্ব দেন বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট এবং এর আনুমানিক বাজার মূল্য আট লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা।

বিজিবি’র মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের আখ রোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ চিনিকলের মিলস গেট বি সাবজোনের ৯ নম্বর ইউনিটে স্থানীয় চাষি মো. মুক্তার হোসেনের জমিতে রোপা পদ্ধতিতে বেডে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদসহ চিনিকলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সিবিএ ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আখচাষী কল্যাণ সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আখ রোপণ মৌসুমের শুরুতেই স্থানীয় চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ চাষের মাধ্যমে চলতি মৌসুমে আখের সামগ্রিক উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


‎রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে সরব হয়ে ওঠে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
‎
‎সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের স্লোগানে র‍্যালির পুরো পরিবেশ মুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দিনব্যাপী কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাঙামাটি শহরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%