ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ


জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ

জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘দেশ সেরা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করেছেন চাঁদপুরের তরুণ নৃত্যশিল্পী আকাশ হোসেন পলাশ। নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যময়’ কর্তৃক আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতার ‘গ’ বিভাগে একক লোকনৃত্যে অংশ নিয়ে তিনি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তার নৃত্যশৈলী ও নৈপুণ্যের মাধ্যমে। ফলে, চূড়ান্ত প্রতিযোগিতায় সেরাদের পেছনে ফেলে তিনি চ্যাম্পিয়ন হয়ে এই স্বর্ণপদক অর্জন করেন।

গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী আকাশ হোসেন পলাশের হাতে ‘দেশ সেরা স্বর্ণপদক-২০২৬’ হিসেবে স্বর্ণপদক মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আয়োজক সংশ্লিষ্টরা জানান, আকাশ হোসেন পলাশের নৃত্যের প্রতি দীর্ঘদিনের অনুরাগ, নিয়মিত অনুশীলন এবং লোকসংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে। তারা নৃত্যাঙ্গনের এই প্রতিভাবান শিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আকাশ হোসেন পলাশ চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর একজন শিক্ষার্থী। তিনি চাঁদপুর শহরের নতুন বাজার দক্ষিণ গুনরাজদী এলাকার মো. জাকির হোসেন ও ফিরোজা বেগমের ছেলে। চাঁদপুর শিল্পকলা একাডেমিতে তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে নৃত্য পরিবেশন করেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

নিজের অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আকাশ হোসেন পলাশ বলেন, “এই স্বর্ণপদক আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন ও স্বপ্নের স্বীকৃতি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার পরিবার, শিক্ষক এবং যারা নৃত্যচর্চার পথে আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে চাঁদপুরের মানুষের ভালোবাসা ও দোয়া আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”

তিনি আরও বলেন, “আমি ভবিষ্যতে নৃত্যকে আরও গভীরভাবে চর্চা করতে চাই। দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।”

আকাশের এই অর্জনে আনন্দিত তার পরিবার ও নৃত্যাঙ্গনের সহশিল্পীরাও। তাদের প্রত্যাশা, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে আকাশ ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবেন। লোকনৃত্যের মতো দেশীয় সংস্কৃতির শিকড়নির্ভর শিল্পচর্চায় আকাশের এই অর্জন চাঁদপুরের জন্যও একটি গর্বের বিষয়।

আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি কার্যালয়ের তালা কেটে অগ্নিসংযোগ, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার স্বপন কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


সরকার স্বপন কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে

সরকার স্বপন কুমার চাকমাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির আওতায় এই নিয়োগ দেওয়া হয়। ৪ অক্টোবর রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আলোকে স্বপন কুমার চাকমাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণপুর এলাকার ২৬২ নম্বর গোলাবাড়ীর বাসিন্দা এবং তার পিতার নাম সুখময় চাকমা।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। একইসঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা করিম বখশ(ক) এর বার্ষিক ওরশ আজ হাটহাজারীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


মাওলানা করিম বখশ(ক) এর বার্ষিক ওরশ আজ হাটহাজারীতে

হাটহাজারীতে খলিফা গাউসুল আজম মাইজভান্ডারী, তাজেদারে হাক্বিকত স্বনামধন্য মাইজভান্ডারী গীতিকার হযরত মাওলানা শাহছুফী মুহাম্মদ বজলুল করিম আহমদী - উল - কাদেরী প্রকাশ মাওলানা করিম বখশ( ক) এর বার্ষিক ওরশ শরীফ আজ বুধবার (৭ অক্টোবর) হাটহাজারীর মন্দাকিনী দরবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে খতমে কোরআন, মাজারে গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, মোনাজাত ও তবারুক বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত ওরশ মাহফিলে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য মাজারের ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব এ টি এম মুছা এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমদ যথাক্রমে অনুরোধ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, আত্মহত্যা নাকি হ-ত্যা-কা-ণ্ড?

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বরিশালে আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, আত্মহত্যা নাকি হ-ত্যা-কা-ণ্ড?

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার মো. নাজমুল হকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। নাজমুলের বিরুদ্ধে কলেজের ৩ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও পরিবারের দাবি, ওই অভিযোগকে কেন্দ্র করে হেনস্তার পর তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, নাজমুল আত্মহত্যা করেছেন।

নাজমুলের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবার ও কলেজ কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, তদারকিতে পুলিশ সুপার মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


চাঁদপুরে জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, তদারকিতে পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুরে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের বিভিন্ন পদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই; নায়েক থেকে এএসআই (সশস্ত্র); এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এই পদোন্নতি পরীক্ষার মাঠ ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান।

প্যারেড পরীক্ষা ও মূল্যায়নকালে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।

এছাড়াও পরীক্ষায় চাঁদপুর পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই)-সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে মাঠ ক্যাম্পেইন ও প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%