ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমরান হোসাইন


আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমরান হোসাইন

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের আগ্রহ ও প্রত্যাশার কথা জানিয়েছেন হাফেজ মাওলানা ইমরান হোসাইন। তিনি পৌরসভার মিঠাপুর গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ বাবু শেখের ছেলে।

কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়ে হাফেজ মাওলানা ইমরান হোসাইন বলেন, আমি ৮ নম্বর ওয়ার্ডেরই সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও নাগরিক অধিকারকে গুরুত্ব দিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মাদক ও সামাজিক অবক্ষয় রোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেব।

তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সেবার মানসিকতা নিয়েই কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। এ জন্য ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন: নিয়ামতপুর থেকে গোমস্তাপুরে সার পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ১৫ হাজার টাকা জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে আন্দোলনের সময় আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


গাজীপুরে আন্দোলনের সময় আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ মারা গেছেন

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির পুত্র।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মাহফুজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার তার দাফন সম্পন্ন হবে।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান। বুধবার সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়া গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

স্বজনদের তথ্য অনুযায়ী, তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে তৌফিক এক বন্ধুর মাধ্যমে গাজীপুরের পোশাক কারখানায় চাকরি গ্রহণ করেন। তিনি বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তৌফিক শেখের বড় ভাই হারুন মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন চলছিল। সোমবার আন্দোলনের সময় তৌফিক হামলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, এ সময় হামলাকারীরা তার ওপর আক্রমণ করে এবং তাকে বেধড়ক মারপিট করে। এতে তৌফিক গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


প্রথমবারের মতো একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সিনেটর

মার্কিন সিনেটের ইতিহাসে একটি নতুন এবং অনন্য রেকর্ড তৈরি হতে যাচ্ছে। ইলিনয় অঙ্গরাজ্যের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার পর, আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো মার্কিন সিনেটে একই সঙ্গে তিনজন কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করে ইলিনয় আসন থেকে মার্কিন সিনেটে জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন।

জুলিয়ানা স্ট্র্যাটনের এই জয়ের ফলে মার্কিন সিনেটে একসাথে তিনজন কৃষ্ণাঙ্গ নারী দায়িত্ব পালন করবেন। তিনি ডেমোক্র্যাট সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার (ডেলাওয়্যার) এবং অ্যাঞ্জেলা অলসুব্রুকস (মেরিল্যান্ড)-এর সাথে যুক্ত হচ্ছেন, যারা ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন।

মার্কিন সিনেটের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দীর্ঘ ২৩৫ বছরের ইতিহাসে আগে কখনো একসাথে একাধিক কৃষ্ণাঙ্গ নারী সদস্য ছিলেন না।

পরিসংখ্যান অনুযায়ী, জুলিয়ানা স্ট্র্যাটন হচ্ছেন মার্কিন সিনেটের ইতিহাসে ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী সদস্য। একই সাথে তিনি ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী। এর আগে ১৯৯২ সালে এই ইলিনয় থেকেই ক্যারল মোসলি ব্রাউন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীতে ২০১৬ সালে ডেমোক্র্যাট দল থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হন। আর ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর কর্তৃক মনোনীত হয়ে ল্যাফনজা বাটলার তৃতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জুলিয়ানা স্ট্র্যাটন জয়ী হওয়ার পর তার সহকর্মী সিনেটর ট্যামি ডাকওয়ার্থের সাথে ইলিনয় হবে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য, যেখান থেকে একই সাথে দুজন কৃষ্ণাঙ্গ নারী মার্কিন সিনেটে প্রতিনিধিত্ব করবেন। আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন স্ট্র্যাটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সিনেটে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে নির্বাচিত হলেন ক্রিস পাপাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


মার্কিন সিনেটে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে নির্বাচিত হলেন ক্রিস পাপাস

ডেমোক্র্যাট ক্রিস পাপাস নিউ হ্যাম্পশায়ারের সিনেট আসনে জয়ের সম্ভাবনা রয়েছে।

জানুয়ারিতে, পাপাস যখন শপথ গ্রহণ করবেন, তখন তিনি মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়বেন।

২০১৩ সালে উইসকনসিনের সিনেটর ট্যামি বাল্ডউইন সংসদে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন।

নিউ হ্যাম্পশায়ারে নিজের জয় উদযাপন করছেন ক্রিস পাপাস, যেখানে তিনি সমর্থকদের উদ্দেশে একটি ভাষণে বলেন যে, রাজ্যের ভোটারদের জন্য ‘আমি লড়াই করতে প্রস্তুত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এখানে খেলার সুযোগ কখনো আসেনি’—লা লিগা নিয়ে হ্যারি কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


‘এখানে খেলার সুযোগ কখনো আসেনি’—লা লিগা নিয়ে হ্যারি কেইন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে, স্প্যানিশ ফুটবল এবং শৈশবের স্মৃতিচারণ করেছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড তার শৈশবে স্প্যানিশ ফুটবলের প্রভাব এবং নিজের ক্যারিয়ারের পছন্দ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কেইন জানান, তার বেড়ে ওঠার সময় স্প্যানিশ ফুটবল এবং লা লিগার তারকারা কতটা গভীরভাবে তার উপর প্রভাব ফেলেছিল। তিনি বলেন, "আমি যখন ছোট ছিলাম, তখন স্প্যানিশ ফুটবল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সে সময় তাদের জাতীয় দল কতটা শক্তিশালী ছিল, তা সবাই দেখত। তারা তখন বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ছিল। আমি নিয়মিত স্প্যানিশ লিগ দেখতাম এবং বিশেষ করে রিয়াল মাদ্রিদ, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়মিত অনুসরণ করতাম।"

সাংবাদিকদের পক্ষ থেকে কেইনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্যারিয়ারের কোনো এক সময়ে তিনি কখনো স্প্যানিশ লা লিগায় খেলার কথা ভেবেছিলেন কি না বা সেখানে খেলার কোনো সুপ্ত বাসনা তার ছিল কি না।

এই প্রশ্নের জবাবে হ্যারি কেইন অত্যন্ত স্পষ্ট ও সোজাসাপ্টা উত্তর দেন। তিনি জানান যে, ক্যারিয়ারজুড়ে তিনি নিজের প্রতিটি পদক্ষেপে সন্তুষ্ট এবং বায়ার্ন মিউনিখে আসার সিদ্ধান্তটি ছিল তার জন্য দারুণ এক প্রাপ্তি।

কেইন ব্যাখ্যা করে বলেন, "এখানে (লা লিগায়) খেলার সুযোগ আমার কখনো আসেনি। আমি টটেনহ্যামে দীর্ঘ সময় কাটিয়েছি এবং সেখানে আমি অত্যন্ত খুশি ছিলাম। এরপর যখন বায়ার্নে যাওয়ার সুযোগ এল, আমি সানন্দে সেই সিদ্ধান্ত গ্রহণ করি এবং জার্মানির অভিজ্ঞতা নিয়েও আমি সমানভাবে আনন্দিত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%