০৯:০৮ পি.এম
ময়মনসিংহ নগরীর যানজট সমস্যা সমাধান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবার চেয়ার ত্যাগ করে সরাসরি রাস্তায় নেমেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে তিনি নগরীর ব্যস্ততম নতুনবাজার মোড়ে যানজট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এই সময় তিনি যানজটের কারণ চিহ্নিত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রিকশা ও অটোরিকশার লাইসেন্স এবং চালকদের ডিজিটাল লাইসেন্স চালুর পরিকল্পনা সম্পর্কে মসিক প্রশাসক জানান। তিনি বলেন, "অ্যাপের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।" এর ফলে যানবাহন ও চালকদের নিবন্ধন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নগরীর যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো।
আরও পড়ুন: চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, জনদুর্ভোগ কমানো এবং ময়মনসিংহ নগরীকে আরও সুশৃঙ্খল ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরবাসীর প্রত্যাশা, পরিকল্পনাগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে নতুনবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমবে এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন