১১:১০ পি.এম
সউদী আরামকোর সমন্বিত নিট আয় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১,৭০০ কোটি সউদী রিয়ালে পৌঁছেছে। ২০২৫ সালের একই সময়ে এই আয় ছিল ১০,৭২০ কোটি রিয়াল।
মঙ্গলবার প্রকাশিত কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থ প্রবাহ বেড়ে ১৪,৫২০ কোটি রিয়ালে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ছিল ১৩,৫৪০ কোটি রিয়াল। একই সঙ্গে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো বেড়ে ১০,৫৮০ কোটি রিয়ালে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮,৮৪০ কোটি রিয়াল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরামকোর গিয়ারিং অনুপাত কমে ৫.৫ শতাংশে নেমে এসেছে, যা গত জুনের শেষে ছিল ৬.২ শতাংশ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে ইউক্রেনকে: জেলেনস্কি
এদিকে, কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের জন্য ৮,২১০ কোটি রিয়ালের মূল লভ্যাংশ ঘোষণা করেছে, যা বার্ষিক ভিত্তিতে ৩.৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এই লভ্যাংশ চতুর্থ প্রান্তিকে প্রদান করা হবে।
রিফাইনিং মার্জিন উন্নত হওয়ার ফলে ডাউনস্ট্রিম খাতে সুদের আগে সমন্বিত আয়, আয়কর এবং জাকাত বাবদ আয় বার্ষিক ভিত্তিতে ২৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মূল উৎপাদন বা আপস্ট্রিম কার্যক্রমে আরামকো ‘জুলুফ’ ক্রুড অয়েল ইনক্রিমেন্ট প্রকল্পের উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে। এছাড়া ‘জাফুরা ফেজ টু’, ‘ফাধিলি গ্যাস প্ল্যান্ট’ সম্প্রসারণ এবং ‘দাম্মাম ফিল্ড’ উন্নয়নের মতো প্রধান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়েই এগোচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি রফতানি কার্যক্রমে তাদের নমনীয়তা বজায় রেখেছে। বৈশ্বিক সরবরাহ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে আরামকো বিদেশে অতিরিক্ত স্টোরেজ সক্ষমতা এবং বিকল্প রফতানি রুট অন্বেষণ করছে।
আরও পড়ুন: কুয়েত বিমানবন্দরে ছবি-ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতে উপস্থিতি বাড়াতে কোম্পানিটি ‘হুমেইন’-এর ৪৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। প্রায় ৯৯০ কোটি রিয়াল মূল্যের সম্পদ হস্তান্তর ও নগদ অর্থ যোগানের মাধ্যমে এই অধিগ্রহণ সম্পন্ন হচ্ছে।
একইসঙ্গে নিজস্ব আপস্ট্রিম দক্ষতা কাজে লাগিয়ে খনিজ অনুসন্ধান ও মাইনিং খাতে ব্যবসা সম্প্রসারণের জন্য একটি যৌথ উদ্যোগ গঠনের লক্ষ্যে শেয়ারহোল্ডারদের চুক্তিতে স্বাক্ষর করেছে আরামকো।
আর্থিক ফলাফলের বিষয়ে আরামকোর প্রেসিডেন্ট ও সিইও আমিন এইচ. নাসের কোম্পানির কর্মীদের নিষ্ঠা, নিখুঁত পরিচালনা ও শক্তিশালী সাপ্লাই চেইনের প্রশংসা করেন। তিনি বলেন, আঞ্চলিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে নির্ভরযোগ্যভাবে জ্বালানি সরবরাহ বজায় রাখতে আরামকো সক্ষম হয়েছে।
আমিন নাসের পুনরায় জোর দিয়ে বলেন, আরামকো অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং পারফরম্যান্স বৃদ্ধির ওপর মনোনিবেশ করছে। এর মাধ্যমে বৈশ্বিক ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের জন্য অতিরিক্ত সুযোগ ও মূল্য তৈরি করাই তাদের লক্ষ্য।
আরও পড়ুন: ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন