১০:৪৭ পি.এম
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রথম স্থান অধিকার করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তামজিদ তাহমিদ রেজা। তিনি পরীক্ষায় মোট ১ হাজার ২২২ নম্বর অর্জন করেছেন।
তামজিদ তার ফলাফলে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে তিনি প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন। তামজিদ মন্তব্য করেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’
তামজিদের এই সাফল্যে তার বাবা, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম, অত্যন্ত খুশি। তিনি বলেন, ‘বিভিন্ন ওয়েব পোর্টালে দেখেছি, নম্বর অনুযায়ী ও প্রথম। অনুভূতি আলহামদুলিল্লাহ। বাবা হিসেবে ব্যাপারটা খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, সেই অনুযায়ী ভালো ফল করতে পেরেছে।’
আরও পড়ুন: কেরানীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫৬.৬৪%, জিপিএ-৫ পেয়েছে ১১ শিক্ষার্থী
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। পাসের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ। এটি চট্টগ্রাম বোর্ডের গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ শিক্ষার্থী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন