ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

‘বাবা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন’


‘বাবা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন’

“বাবা সবসময় বলতেন, আমার রেজাল্ট ভালো হবেই। আজ আমি গোল্ডেন জিপিএ পেয়েছি, কিন্তু বাবা আর পাশে নেই। খুব ইচ্ছে করছে, সুখবরটা বাবাকে জানাতে, তার মুখে একটু হাসি দেখতে। বাবা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার এই অর্জন তিনি দেখে যেতে পারলেন না, এটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।”

এই কথাগুলো বলছিলেন বর্ণালী বিশ্বাস, যিনি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছেন এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মাত্র ১৩ দিন আগে মারা যাওয়া আইনজীবী বাবাকে স্মরণ করে তিনি এসব কথা বলেন।

বর্ণালী জানান, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন বাবা। অসুস্থ শরীর নিয়েও তিনি মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন।

আরও পড়ুন: বেরোবি ব্লাড অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শাহ পরান ও শাফায়েত হোসেন শুভ

তিনি আরও বলেন, বাবা সবসময় বলতেন, মেয়ের ফল ভালো হবেই।

প্রসঙ্গত, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের পরীক্ষায় ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ২ হাজার ২৩৮ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ১৩৯ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৪১৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে পারিবারিক বিরোধের জেরে রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুমান ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে এবং আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা-পয়সা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান। এ নিয়ে টাকা দিতে না চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। পরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতের মা নাজমা বেগম জানান, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন।

এ সময় ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
@@
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, রুমানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, শুধু পারিবারিক মনোমালিন্যের বিষয়টি সামনে না রেখে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা পরিস্থিতি ছিল কি না, তা-ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জজ কোর্ট একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


কালকিনিতে চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জজ কোর্ট একাদশ

মাদারীপুরের কালকিনিতে উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে পরিপত্র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারীপুর জজ কোর্ট একাদশ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজার বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় পরিপত্র একাদশ ও মাদারীপুর জজ কোর্ট একাদশ। নির্ধারিত সময়ে দুই দল সমান ব্যবধানে থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জিতে নেয় মাদারীপুর জজ কোর্ট একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।

এ সময় কালকিনি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে ফাইনাল খেলাটি পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়া আয়োজনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচনা উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা অস্বীকার করছে না আরাগচি : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


আলোচনা উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা অস্বীকার করছে না আরাগচি : ইরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তবুও নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তেহরান উড়িয়ে দিচ্ছে না। এ প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছেন ইরানের কর্মকর্তারা উচ্চপর্যায়ের বৈঠকে।

যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে। তার ভাষায়, ‘আমার একজন সহকারী বর্তমানে পরামর্শ ও আলোচনা চালিয়ে যেতে কাতারে রয়েছেন।’

তবে আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।

আরাগচি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীরা কয়েকটি প্রস্তাব দিয়েছেন। বিষয়টি আলোচনা পরবর্তী পর্যায়ের অংশ হিসেবে বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।

নতুন করে হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের ওপর আবারও হামলা হতে পারে—এমন সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না। এ পরিস্থিতিতে দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের প্রভাবও স্বীকার করেন আরাগচি। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরান আত্মসমর্পণ করবে না।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, ১১ প্রতিষ্ঠান শূন্য পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


বরিশাল বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, ১১ প্রতিষ্ঠান শূন্য পাস

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। এই বছর জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায়, পাসের হার এবং জিপিএ-৫—দুটিই এবারে কমেছে। পাশাপাশি, চলতি বছর এই বোর্ডের অধীনে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার সময় তিনি উল্লেখ করেন, "এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।"

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী ছিলেন। পরীক্ষায় মোট ২৫ হাজার ৯৭০ জন পাস করেছেন।

তুলনামূলক চিত্রে দেখা যাচ্ছে, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই তুলনায়, এক বছরের ব্যবধানে পাসের হার প্রায় ১৮ শতাংশ কমেছে। একইসাথে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭২৪ জন কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%